কেরিয়ার

Metro rail jobs: মাধ্যমিক পাশে কলকাতা মেট্রোয় কাজের সুযোগ, জেনে নিন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি

কলকাতা মেট্রোরেলে আবারো চাকরির সুযোগ। ইতিমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত হয়ে গিয়েছে একটি বিজ্ঞপ্তি। উপযুক্ত যোগ্যতা থাকলে সেই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন আপনিও। মোট ১২৫টি অ্যাপ্রেন্টিস পদে কাজ শেখার সুযোগ মিলবে। আবেদনকারীদের দশম অথবা দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং সেইসঙ্গে বোর্ড পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। এটি একটি ভোকেশনালার শিক্ষানবিসের কাজ। এর ফলে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস হতে হবে আবেদনকারীদের।

আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত কোটার ক্ষেত্রে আবেদনকারীদের বয়সের সীমায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৮১ জন ফিটার, ২৬ জন ইলেকট্রিশিয়ান, ৯ জন মেশিনিস্ট এবং ৯ জন ওয়েলডার নিয়োগ করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে। তবে হ্যাঁ, এটি কিন্তু একেবারে সরকারি চাকরি বা স্থায়ী চাকরি নয়। এর মাধ্যমে অভিজ্ঞতা পাবেন নতুন পাস করা ছাত্র-ছাত্রীরা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে আবারো বেসরকারি ক্ষেত্রে নিয়োগের অগ্রাধিকার পাবেন তারা।

এর জন্য অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজের নাম নথিভুক্ত করতে হবে। এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে ফরম পূরণ করে ফেলতে হবে। এরপর মেট্রো রেলের ডেপুটি চিফ পার্সোনাল অফিসারের অফিসে আবেদনপত্র পাঠাতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে অন্যান্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে অফলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী ৬ মার্চ ২০২৩ পর্যন্ত এই আবেদন চলবে। তবে যেহেতু আবেদন প্রক্রিয়া অফলাইনে তাই শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করাই ভালো।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026