দেশ

সেপ্টেম্বরে চালু হতে পারে মেট্রো, কবে খুলবে স্কুল কলেজ বন্ধ? জানুন

নয়া দিল্লি : সেপ্টেম্বর মাস থেকে ভারতে শুরু হতে চলছে আনলক ফোর। করোনা মহামারী ঠেকাতে গত 25 মার্চ থেকে ভারতে লকডাউন জারি করা হয়েছিল। এতে দেশের অর্থনীতি ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এরপরই চালু হয়েছিল আনলক পর্ব। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের মেট্রোরেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে মেট্রো রেল পরিষেবা চালু হতে পারে। মেট্রো পরিষেবা চালু হলো এখানে প্রচুর বাধা-নিষেধ থাকবে। সংক্রমণ এড়াতে বেশ কিছু নিয়ম জারি করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অন্যান্য রাজ্যে কবে মেট্রোরেল চালু হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকারই।

মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও এখনই স্কুল-কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই। করোনা সংক্রমণ এড়াতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সেইসঙ্গে বড় বড় শপিং মল রেস্তোরাঁর ক্ষেত্রে বিভিন্ন বাধা-নিষেধ থাকবে।

কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের কাছে মেট্রো রেল পরিষেবার চালুর আরজি জানান। সেই আবেদনে সাড়া দিয়ে সেপ্টেম্বর থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে যাচ্ছে। সোমবার শিল্পপতিদের সঙ্গে এক ভাগ ভার্চুয়াল বৈঠক সেরে কেজরিওয়াল বলেন, “কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন দিল্লির বিষয়টি একটু আলাদাভাবে খতিয়ে দেখার। সম্প্রতি দিল্লিতে করোনা পরিস্থিতি উন্নতি ঘটেছে। তাই আপাতত পরীক্ষামূলকভাবে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে। ধাপে ধাপে অন্যান্য রাজ্যে তা শুরু করা হোক।”

গত ৩০ শে জুলাই আনলক ৩ পর্ব শুরু হয়। এই পর্বে নাইট কার্ফু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়। কনটেইনমেন্ট জোন এর বাইরে যেসব রয়েছে সেই ডিম কেন্দ্রগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্কুল কলেজ কিংবা সিনেমা হল শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে বিশ্বের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে। গত ৮ অগাস্ট থেকে সংক্রমণের অস্বাভাবিক ভাবে বাড়ছে। মৃতের সংখ্যা ইতিমধ্যে ৫৮ হাজার এর কাছাকাছি পৌঁছেছে আর করনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মেট্রোরেল চালু হলো বেশকিছু নিষেধাক্কা থাকতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026