নিউজ

ভাইফোঁটায় একগুচ্ছ বাড়তি মেট্রো, প্রথম এবং শেষ মেট্রো কখন জানিয়ে দিল মেট্রো রেলওয়ে

ভাইফোঁটা উপলক্ষ্যে এবার বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করে দিল কলকাতা মেট্রো। ভাইফোঁটা দিন যাত্রীদের সুবিধার্থে আপডাউন মিলিয়ে ১১৭টি করে মোট ২৩৪ টি ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে। অন্যদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো চালাবে মোট ৯০টি ট্রেন। কলকাতা মেট্রো রেলের তরফের রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

একইভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। ভাইফোঁটার দিন উপলক্ষে মেট্রোর সময় পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায়। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনি।

ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ভাইফোঁটার দিন ২০ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেলওয়ে। শিয়ালদহ থেকে সল্টলেক যাওয়ার জন্য সেদিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে। আর সল্টলেক থেকে শিয়ালদার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭:০০ টায়। ভাইফোঁটার দিন শিয়ালদহ থেকে সল্টলেকের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ এ। অন্যদিকে সল্টলেক থেকে শিয়ালদহের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026