ছুটির চাপ কমাতে এবার রবিবার ৫৮টি মেট্রর বদলে চলবে ৬৪টি মেট্রো। সকাল ১০.১০ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরিষেবা মিলবে। সামনে পুজো। আর পুজোর কেনাকাটা করতে গিয়ে শহরবাসীকে যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ মেট্রো বাড়ানোর সিধান্ত নিয়েছে কিছু দিন আগেই।
এখন রবিবার ২৯টি আপ ও ২৯টি ডাউন মেট্রো চলছে। কিন্তু এবার তা বেড়ে ৬৪টা করা হবে। ২০ মিনিট অন্তর দেওয়া হবে মেট্রো পরিষেবা। প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০টা ১০ মিনিটে। আশা করা হচ্ছে এর ফলে সুবিধা মিলবে যাত্রীদের। ১১০টি আপ ও ডাউন মেট্রোর বদলে, এখন মেট্রো চলছে ১১৬টি। এমনকি যাত্রী বৃদ্ধি করতে প্রয়োজন ই-পাসের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হয়।
আর সময় মতো ই-পাস না বাড়ালে যাত্রীরা স্টেশন অবধি আসতে পারবেন না। তাই পরিস্থিতি বুঝে সব কিছু ঠিক রেখে করোনা সাবধানতা বজায় রেখেই এবার এই সিদ্ধান্তের কথা ভেবেছে মেট্রো। চলতি মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়।
টালিগঞ্জ, কালীঘাট, দক্ষিণ কলকাতার এই দুই স্টেশন অন্যদিকে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড স্টেশন, মধ্য কলকাতার এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এই দুই স্টেশন থেকে ই-পাস নেওয়ার সংখ্যা বেড়েছে। সেকথা মাথায় রেখে ই-মেট্রো পাসও বাড়ানো হবে বলে জানানো হয়। আর এবার উৎসবের মাঝে ভিড় সামলাতেই মেট্রো বাড়ানোর উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…