নিউজ

রাত পোহালেই দক্ষিণেশ্বরে গড়াবে মেট্রোর চাকা

কলকাতা: কালী পুজোর আগেই চালু হওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর মেট্রোর। কিন্তু লকডাউনের সময় হু হু করে লাইন পাতা, স্টেশনের কাজ সম্পন্ন হলেও আমদানি সংক্রান্ত বিধিনিষেধ থাকার কারণে শুরু করা সম্ভব হয়নি পরিষেবা। কিন্তু রাত পোহালেই দক্ষিণেশ্বরে গড়াতে চলেছে মেট্রোর চাকা। তবে সেটা দৈনন্দিন পরিষেবা নয়, নোয়াপাড়া থেকে জোরা দুটি স্টেশন অর্থাৎ বরাহনগর ও দক্ষিণেশ্বরে পরীক্ষামুলকভাবে আগামিকাল, বুধবার মেট্রো চালানো হবে।

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য যে দুটি স্টেশন নতুনভাবে তৈরি করা হয়েছে তা হল, বরাহনগর ও দক্ষিণেশ্বর। এর মধ্যে বরাহনগর স্টেশন কলকাতার মধ্যে সবচেয়ে উঁচু হতে চলেছে। যার উচ্চতা ৫৫ ফুট। যা পাঁচতলা বাড়ির সমান। স্টেশনের রং করা হয়েছে গেরুয়া। ঢুকতেই টিকিট কাউন্টার। দোতলা পুরো ফাঁকা পড়ে রয়েছে। কার্যত ফুটবল খেলার মত একটা জায়গা। আর তিনতলায় রয়েছে প্লাটফর্ম। স্টেশনের পেছন দিকেও একটি টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। তবে সেটি বন্ধ আছে। ভবিষ্যতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে এন্ট্রি গেট করা হলে ওই টিকিট কাউন্টারটি খুলে দেওয়া হতে পারে।

হলুদ রঙের নতুন এই দক্ষিণেশ্বর স্টেশনটির দুপাশে চারটে চূড়া মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দোতলায় টিকিট কাউন্টার এবং তিনতলায় প্ল্যাটফর্ম। আপ লাইন থেকে দক্ষিণেশ্বর মন্দির স্পষ্ট দেখা যাবে। এমনকি দক্ষিণেশ্বরের মন্দির দিকে সূর্যাস্ত দেখা যাবে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার মুখেই রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের বিশাল আকার ফাইবারের তিনটি মূর্তি বসানো হয়েছে। সব মিলিয়ে সাজানোর পর্ব প্রায় শেষ। বাকি শুধু ফিনিশিং টাচ। আর তারপরেই পাকাপাকিভাবে দক্ষিণেশ্বর পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026