ভারতের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়িতে 65,000 টাকা ডিসকাউন্ট, কিনুন MG MOTORS এর এই দুর্দান্ত গাড়ি

বছরের শেষে মরিস গ্যারাজ অর্থাৎ এমজি মোটরস ভারতের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু দুর্দান্ত অফার। এই মুহূর্তে এই কোম্পানির গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মোটা টাকা ডিসকাউন্ট। স্টক ক্লিয়ারেন্স সেল হিসেবে এই ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে এই কোম্পানিটি। এই অফারে এখন আপনারা এই কোম্পানির বিভিন্ন গাড়িতে ১.৫ লক্ষ্য টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। নতুন বছরের শুরু হওয়ার আগে এই ডিসকাউন্ট অফারে রীতিমতো গ্রাহকদের আরো বেশি প্রলুদ্ধ করতে শুরু করেছে এই কোম্পানিটি। আর এই ডিসকাউন্ট অফারের নাম দেওয়া হয়েছে ডিসেম্বর ফেস্ট।

MG মোটরসের ডিসেম্বর ফেস্টে আপনারা HECTOR, COMET এর মত কিছু মডেলের উপরে পেয়ে যাবেন ১.৫ লক্ষ টাকার কাছাকাছি ডিসকাউন্ট। এখানে আপনারা পাচ্ছেন ৫০ হাজার টাকার সরাসরি ডিসকাউন্ট এবং তার সাথেই থাকছে একই মূল্যের এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও, কিছু বিশেষ মডেলের ক্ষেত্রে কর্পোরেট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। এই ডিসকাউন্ট অফার ব্যবহার করলে COMET EV আপনারা কিনতে পারবেন ৬৫,০০০ টাকা ডিসকাউন্টে যা এখনো পর্যন্ত এমজি মোটরসের তরফ থেকে সবথেকে বড় অফার বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, GLOSTER এবং ASTOR গাড়ি দুটিতে পাওয়া যাচ্ছে সব থেকে বেশি ডিসকাউন্ট। ৫০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এর পাশাপাশি এই দুটি মডেলের উপর রয়েছে ১ লক্ষ টাকার সরাসরি ডিসকাউন্ট। ফলে সব মিলিয়ে ১.৫ লক্ষ টাকার ডিসকাউন্ট আপনার এমনিতেই পাচ্ছেন। তার উপরেও থাকছে আরো কর্পোরেট ডিসকাউন্ট। অন্যদিকে, ZS EV তেও আপনাদের জন্য রয়েছে একই রকমের ডিসকাউন্ট অফার। ফলে সব মিলিয়ে বলাই যায়, এই শীতের মৌসুমে আপনাদের জন্য উপহারের ঝুলি নিয়ে হাজির হয়েছে MG MOTORS।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরের শুরু থেকেই কিন্তু তাদের গাড়ির দাম বৃদ্ধি করবে এম জি মোটরস। এই কোম্পানিটি তাদের HECTOR, GLOSTER, ASTOR, ZS, COMET এর মত জনপ্রিয় কিছু গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে আগামী বছরের শুরু থেকে। ফলে, আপনি যদি এই মাসের মধ্যে এই গাড়িগুলো কিনতে চান তাহলে এটাই আপনার জন্য শেষ সময়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026