দেশ

লকডাউনে কর্মীদের পুরো বেতন দিতে বাধ্য নয় সংস্থা, কেন্দ্র জানাল নতুন নির্দেশ

গত মার্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল, লকডাউনে কর্মীদের বেতন না দিলে বেসরকারি সংস্থা গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সেই নির্দেশ প্রত্যাহার করে নিলো স্বরাষ্ট্রমন্ত্রক। এর ফলে, এবার বেসরকারি সংস্থা গুলি কর্মীদের বেতন দিতে আর বাধ্য নয়, এমনকি ছাঁটাই করতেও তাদের আর কোনো সমস্যা রইলো না। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকার পরে বেসরকারি চাকুরিজীবীরা আরও সমস্যায় পড়লো অন্যদিকে যে সংস্থা গুলি লোকসান সামলে কর্মীদের বেতন দিতে পারছিলনা, তারা অনেকটাই স্বস্তি পেলো।

২৯শে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নির্দেশিকা তুলে নেওয়া হলো ১৭ই মে। ২৯শে মার্চে দেওয়া নির্দেশিকায় বলা হয়, যতদিন লকডাউন চলবে কোনো বেসরকারি সংস্থাই কর্মীদের বেতন কাটতে পারবে না। সমস্ত ছোট বড় সব সংস্থাই এই নির্দেশিকার আওতায় ছিল। সেই নির্দেশিকায় বিরুদ্ধে সুপ্রীম কোর্টে পিটিশন দাখিল করে কয়েকটি বেসরকারি সংস্থা। গত শুক্রবার সেই পিটিশনের শুনানিতে সুপ্রীম কোর্ট জানায়, চলতি সপ্তাহ পর্যন্ত কর্মীদের বেতন কাটলেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারবেনা। এই বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রত্যাহার করে নেওয়া হলো নির্দেশিকা।

বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে একাধিক সংস্থা এবার কর্মীদের বেতন কাটতে পিছপা হবেনা। এসবের মাঝেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি জানিয়েছে, লকডাউনে ব্যবসায় মন্দার কারণে তারা ১১০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। আগামী কয়েক মাসে এমন কর্মী ছাঁটাইয়ের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026