টেক বার্তা

108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

দীর্ঘ অপেক্ষার পর শাওমি অবশেষে ভারতের বাজারে তার 5G স্মার্টফোন Mi 10 টি লঞ্চ করলো। করোনার জেরে এতোদিন পর্যন্ত এটির লঞ্চ স্থগিত রাখা হয়েছিলো। জানা গেছে এই ফোনটিতে বেশ কয়েকটি চমক রাখা হয়েছে। যেমন- 65 মিনিটেই 100 শতাংশ চার্জিং, কার্ভড ডিসপ্লে, বিভিন্ন ভিডিও অপশনসহ ক্যামেরা ইত্যাদি। কোরাল গ্রীন এবং টুইলাইট গ্রে রঙে উপলব্ধ এই ফোনটির সম্পূর্ণ ফিচার সম্পর্কে আসুন জেনে নিই –

ডিসপ্লেঃ  6.67 ইঞ্চি 3D কার্ভড AMOLED সম্পূর্ণ hd ডিসপ্লে (রেজোলিউশন 2340×1080 পিক্সেল), 90Hz রিফ্রেশ রেট সাথে গরিলা গ্লাস 5।

প্রসেসর: কোয়ালকম Kryo 585 SoC সাথে Adreno 650 GPO।

র‍্যাম: 8 জিবি।

স্টোরেজ:  128 জিবি ও 256 জিবি।

অপারেটিং সিস্টেম: MIUI 11 ভিত্তিক অ্যান্ড্রয়েড 10।

রিয়ার ক্যামেরাঃ 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2-মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

ফ্রন্ট ক্যামেরা:  20 মেগাপিক্সেল ।

ব্যাটারি:  4780 mAh ব্যাটারি সাথে 30W ওয়্যার্ড, 30W ওয়্যারলেস এবং 10W রিভার্স-ওয়্যারলেস চার্জিং সিস্টেম। শুধু তাই নয় USB Type-C reversible connector port, VoLTE HD calling ছাড়াও অন্যান্য বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ফোনটিতে।

দামঃ 8GB+128GB স্টোরেজের ফোনটির দাম 49,999 এবং 8GB+256GB স্টোরেজের ফোনটির দাম 54,999 টাকা। তবে HDFC ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে 3000 টাকা অব্দি ছাড় পাবেন গ্রাহকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026