সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়ত কোন না কোন ঝলক নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতেই থাকে। যদি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া কোন দৃশ্য নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে তা ভাইরাল হতে বাধ্য। আপাতত, ইনস্টাগ্রামের সূত্র ধরেই একটি মাঝবয়সী মহিলার নাচের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে একাংশের মাঝে। তিনি নিজের নাচের সূত্র ধরেই আবারো প্রমাণ করে দিয়েছেন যে নিজের ইচ্ছাপূরণের কোন বয়স হয় না।
সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি নিঃসন্দেহে নজর কেড়েছে সমগ্র নেটজনতার। এই ঝলকে দেখা মিলেছে এক মাঝবয়সী মহিলার। তাকে কুমার শানু ও সাধনা সারগামের জনপ্রিয় ‘ধীরে ধীরে সে’র তালেই তাল মেলাতে দেখা গিয়েছে নিজের প্রশিক্ষণ কেন্দ্রে। আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন যারা ছোট থেকে বিভিন্ন কারণে নিজেদের প্রতিভাকে প্রকাশ্যে আনতে পারেন না। প্রশিক্ষণ নিতে পারেন না অনেক কারণে। তবে যদি শেখার ইচ্ছে থাকে তাহলে, কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। এমনকি বয়সও না। সেই কথাই আবারো প্রমাণ করে দিলেন প্রিয়া রেড্ডি নামের এই মাঝবয়সী মহিলা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…