জীবনযাপন

হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায়? জানুন ঘুম না হওয়ার কারণ!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ঘুম আমাদের শরীরের পক্ষে খুব দরকারী। ভালো ঘুম না হলে সারা দিন আমাদের ক্লান্তি অনুভূত হয়। ঘুম মানে একরকম প্রশান্তি। ঘুমের মধ্যে দিয়ে মানুষ পরবর্তী দিনের জন্য শক্তি সংগ্রহ করে। ঘুমের কারণে আমরা পরবর্তী দিনের যাবতীয় কাজ করার ক্ষমতা বা শক্তি পেয়ে থাকি।

কিন্তু এই সময় এরকম ঘুম অনেকেরই ভাগ্যে জোটে না। অনেক সময় হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায়। এমনটা শুধু এক দিনই নয় দিনের পর দিন হতেই থাকে। আর তার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে। ঘুম না হওয়ার কারণে স্বাভাবিকভাবেই মেজাজ খিটখিটে হয়ে যায়। অল্প তে রাগ হয়ে যায়। ক্লান্তিভাব থেকে যায়।

ঘুম না হওয়ার কারণ গুলি হল —

আপনি কোথায় ঘুমাচ্ছেন সেটি কিন্তু অনেকাংশে আপনার ভালো ঘুম হওয়ার কে প্রভাবিত করে। অর্থাৎ আপনি যেখানে ঘুমোবেন সেখানকার পরিবেশ যদি ঘুম সহায়ক হয় তবেই আপনার ঘুম ভালো হবে। তাই ঘুমোনোর আগে ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করে তবেই ঘুমোতে যান। মাঝ রাতে যদি আপনার ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস থেকে থাকে তবে ঘরের সব আলো নিভিয়ে দিন ।ঘর অন্ধকার করে ঘুমান। এসি চালালেও তার তাপমাত্রা যেন খুব কম না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

ছোট ছোট কারণ নিয়ে চিন্তা করার স্বভাব থাকলে মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে ।তাই আপনি যখন ঘুমাতে যাবেন তখন দুশ্চিন্তাকে দূরে রাখুন ।প্রয়োজন পড়লে ঘুমের আগে মেডিটেশন করুন। ঘুম ভালো না হলে শরীরে অনেক জটিল রোগের সৃষ্টি হয়। সুতরাং পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের সকলেরই খুব দরকার।

যাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ঘুমের অভাব দেখা যায় ।তাই এই ঘাটতি পূরণ করার জন্য নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বিশেষজ্ঞদের মতে ঘুমানোর সময় পায়ের যন্ত্রণা কখনো কখনো খুব তীব্র আকার ধারণ করে যার ফলে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্যা সমাধানে প্রতিদিন হালকা গরম জলে স্নান করা উচিত।

ঘুমাতে ঘুমাতে যদি আপনার নিঃশ্বাস এ সমস্যা হয় তবেও ঘুম ভেঙে যেতে পারে ।এরকম সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ।

এছাড়া ঘুম ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে শোবার সময় স্মার্টফোন দূরে রাখুন। শোয়ার ঘরে টিভি না রাখলে আরো ভালো হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026