বিনোদন

ভূমি ত্রিবেদীর প্রেমে মিকা সিং? তাহলে কি বাজতে চলেছে মিকার বিয়ের সানাই

সত্যিই কি গায়ক মিকা সিং (Mika singh) প্রেমে পড়লেন? আসলে মিকার প্রেমে পড়া মানে তো অনেক উপর থেকে বিরাট জোরে নিচে আছড়ে পড়া। এর আগে মিকা ও রাখি সাওয়ান্ত (Rakhi sawant)-এর বিতর্কের কথা কে না জানে! মিকার জন্মদিনের পার্টিতে রাখিকে জোর করে চুম্বন করেছিলেন মিকা। এই ঘটনায় রাখির কানের দুল ভেঙে গিয়েছিল। মিকার বিরুদ্ধে কোর্ট অবধি গিয়েছিলেন রাখি। পরে একটি টেলিভিশন শো-তে মিকা ক্ষমা চেয়ে নেন রাখির কাছে। কিন্তু রাখি তাঁকে ক্ষমা করেননি। মিকার ‘ব্যাড বয়’ ইমেজের ফলে অধিকাংশ মহিলাই অপছন্দ করেন মিকাকে।

তবে সম্প্রতি জি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর মঞ্চে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘মুঝসে শাদী করোগি’-এর টাইটেল সং গেয়েছেন মিকা সিং, রূপালি জাগ্গা (Rupali jagga), আসিস কৌর (Asees kaur)। এই গানটি গাওয়ার সময় শোয়ের সঞ্চালক করণ ওয়াহি (karan wahi) গায়িকা ভূমি ত্রিবেদী (bhoomi trivedi) ও মিকাকে মঞ্চে এসে গানটির সঙ্গে নাচতে বলেন। ‘মুঝসে শাদী করোগি’-র সঙ্গে নাচতে নাচতে একসময় ভূমির সামনে হাঁটু গেড়ে বসে মজার ছলে মিকা বলে ওঠেন, “মুঝসে শাদী করোগি”? ভূমিও হেসে ফেলেন মিকার এই কান্ড কারখানায়। তিনি বলেন, মিকা ত্রিবেদী হওয়ার ব্যাপারে মিকার কি মত? কিন্তু পুরো ঘটনাটি ঘটানো হয়েছিল দর্শকদের মনোরঞ্জনের জন্য।

‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর এই বিশেষ পর্বটি জি টিভিতে 10 ই এপ্রিল দেখানো হলেও এই পর্বটি জি ফাইভে দেখা যাবে বলে জানা গেছে। বিয়ের প্রসঙ্গে মিকা বলেছেন, তাঁর ‘ভাইজান’ ও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খান (salman khan) বিয়ে করলে তবেই তিনিও বিয়ের পিঁড়িতে বসবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026