কাশ্মীর : বিগত কয়েকমাস ধরেই কাশ্মীরে জঙ্গি হানা এবং ভারতীয় পুলিশ ও সেনাদের উপর আক্রমণের ঘটনা খবরের শিরোনামে রয়েছে। আজ সোমবার আবার কাশ্মীরে হল গুলির বর্ষণ। তবে এবারে সকাল সকাল ভারতীয় সেনার গুলিতে নিহত হল দুই জঙ্গি।
আজ, সোমবার ভারতীয় নিরাপত্তার বাহিনীর গুলিতে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিহত হল দুই জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকে বান্দিপোরা জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা সংস্থা। এই অভিযান চলাকালীন বান্দিপোরার লাওডারা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পেলে সেখানে ছুটে যায় নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন : মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা সাংসদের
নিরাপত্তা বাহিনীকে দেখে আড়াল থেকে জঙ্গিরা গুলি নিক্ষেপ করতে থাকলে নিরাপত্তা বাহিনী তাদের উপর পাল্টা গুলি বর্ষণ করে যার ফলে এক জঙ্গি নিহত হয় এবং বাকিরা পলায়ন করে নিজেদের অন্যস্থানে আড়াল করে নেয়।তারপর থেকে পলাতক দের খোঁজার জন্য তল্লাশি চালাতে থাকে নিরাপত্তা বাহিনী। আজ সকালে ফের তল্লাশির সময়ে নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা এবং জওয়ানরা পাল্টা গুলি চালালে নিহত হয় দুই জঙ্গি।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। তবে মৃতদের সঠিক পরিচয় জানার জন্য চেষ্টা চলছে পুলিশ পক্ষ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…