বিনোদন

গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়, ভাইরাল হল অভিনেতার ভিডিও, দেখুন

৫৫ তে পা রাখলেন অভিনেতা তথা সুপারমডেল মিলিন্দ সুমন। জন্মদিনে একদম অন্যভাবে নিজেকে উইশ করলেন তিনি। সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়লেন মিলিন্দ। এক আশ্চর্য ছক ভাঙ্গা জীবন যাপন করেন মিলিন্দ যাকে দেখলে বার্ধক্য লজ্জা পায়। জীবনের সমস্ত উদ্যমতা ও উচ্ছলতাকে সঙ্গী করে ৫৫ তে পা রাখলেন তিনি। নগ্নতা তাঁর কাছে কিছুই না। এর আগেও নগ্ন হয়ে ফটোস্যুট করিয়েছিলেন এই সুপার মডেল, এবারেও সেই একই ভঙ্গিমায় প্রকৃতির কোলে নিজেকে মেলে ধরলেন। গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়েই দৌড়লেন। গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়নোর ছবিটি পোস্ট করে ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, ‘নিজেকে জানাই শুভ জন্মদিন। ৫৫ আর দৌড়ে যাচ্ছি।’ দেখুন সেই ছবি।

এই বয়সে এসেও এমন সুঠাম শরীর, দীর্ঘ চেহারা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

বরাবর খালি পায়ে দৌড়োতে পছন্দ করেন অভিনেতা মিলিন্দ। তাই কখনো স্ত্রীর সঙ্গে তো কখনো একাই খালি পায়ে দৌড়ে সকলের মন জয় করেন তিনি।

শরীর চর্চা তাঁর কাছে এক প্যাশন। খুব কম বয়স থেকেই জল ও মাঠ নিজের দখলে করে নিয়েছিলেন এই ম্যারাথন দৌড়বীর।

কখনো দৌড়চ্ছেন আহমেদাবাদ থেকে মুম্বই! তাও আবার খালি পায়ে কখনো আবার পাহাড়ি রাস্তায়।

শুধুমাত্র নিজে ফিট থাকা নয়, ফিটনেসের সমস্ত রকমের প্রচারেও সবসময় এগিয়ে থাকেন মিলিন্দ সুমন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026