দিল্লির পাশের শহর গুরুগ্রামে হানা দিল পঙ্গপালের ঝাঁক। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বেলাতেই পঙ্গপালের হানার খবর সামনে এসেছে। এর ফলে প্রচুরপরিমানে ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জন্য আগে থেকেই প্রশাসন সমস্ত প্রস্তুতি নিয়েছে। মানুষদের সচেতন করার চেষ্টা করছে। এরজন্য একটা কন্ট্রোল রুম ও খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পঙ্গপাল মারার চেষ্টা করা হচ্ছে।
কি কি ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে, সে বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রামের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন আওয়াজ করে পঙ্গপালদের তাড়াতে হবে। এলাকার সব বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ করে রাখতে বলা হয়েছে। পঙ্গপাল এলেই থালা, বাসন, তিন, যা আছে তাই দিয়ে আওয়াজ করতে বলা হয়েছে। আর এর ফলে পঙ্গপালরা বেশিক্ষন থাকতে পারবে না।
এছাড়া চাষীদের ও নির্দেশ দেওয়া হয়েছে। চাষীদের জীবাণুনাশক স্প্রে করতে বলা হয়েছে। উঁচু জায়গা থেকে পঙ্গপালদের উপর স্প্রে করতে হবে। প্রশাসনের তরফ থেকেও স্প্রে করা হবে বলে জানানো হয়েছে। ফসলের ক্ষতি কোনোভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যসচিব। আর এই শহরে পঙ্গপালের হানার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…