নিউজ

পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করছে লাখ লাখ পঙ্গপাল

করোনা ভাইরাসের ফলে এমন সংকটজনক পরিস্থিতির মাঝে এবার পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল ঢুকছে রাজস্থানের আজমেরে। গত জানুয়ারি মাস নাগাদ পাকিস্তান থেকে একটি পঙ্গপালের ছোট দল রাজস্থানে প্রবেশ করে এবং জমির ফসল নষ্ট করে দেয় বলে জানা গিয়েছে। প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করে দেয় পাকিস্তান থেকে আসা ওই ছোট পঙ্গপালের দল। জানা গিয়েছে, ভারতে যে ঝাঁক ঝাঁক পঙ্গপালের দল প্রবেশ করছে তা মূলত পাকিস্তানের বালুচিস্তানের কোনো একটি এলাকার।

রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, এখনই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জানা গিয়েছিল, মে-জুন মাসের দিকে পাকিস্তান থেকে আরও পঙ্গপাল ভারত সহ আরও বিভিন্ন দেশে প্রবেশ করতে পারে। যার ফলে আরও বেশি পরিমাণে নষ্ট হতে পারে জমির ফসল। এখনই এই পঙ্গপালের প্রবেশ না রুখলে জুন মাস নাগাদ প্রায় ৪০০ গুন বিস্তার করবে এই পঙ্গপালের দল। ২২শে জুন নাগাদ একটি পঙ্গপালের দল প্রবেশ করতে পারে ভারত সীমান্তে, এমনটাই জানিয়েছে এফএও।

তবে ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থার (এলডব্লিউও) তরফে জানান হয়েছে, এই মূহুর্তে পঙ্গপাল নিয়ে ভয় পাওয়ার কেনো কারন নেই। পঙ্গপালের দল যাতে ভারতে প্রবেশ করে কৃষি জমির ফসল নষ্ট না করে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থার উপপরিচালক কেএল গুরজার জানিয়েছেন, রাজস্থানের আজমেরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি দলকে লক্ষ করা গিয়েছে। কৃষি জমির ফসল যাতে নষ্ট না করে তার উপর তার উপর নজর রাখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026