টেক বার্তা

Whatsapp Update: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার, বদলে যাবে আপনার কল করার পদ্ধতি

whatsapp তার লক্ষাধিক ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করতে একের পর এক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে তাদের প্ল্যাটফর্মে। এছাড়াও সংস্থাটি চ্যাট করার জন্য অনেকগুলি দুর্দান্ত বৈশিষ্ট্য নতুন করে তৈরি করার চেষ্টা করছে। খুব শীঘ্রই এই সমস্ত বৈশিষ্ট্য গুলি এই অ্যাপের মধ্যে যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। আপনি যদি চ্যাট করার সময় হোয়াটসঅ্যাপ কলিং ফিচার ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে এখন একটা দারুন খবর। whatsapp তার ব্যবহারকারীদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে হাজির হয়েছে। প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতি তালিকায় এমন কিছু নাম রয়েছে যাদের সাথে হোয়াটসঅ্যাপ ভয়েস বা ভিডিও কলের মাধ্যমে সবথেকে বেশি সংযুক্ত হন। এই ধরনের ব্যবহারকারীদের জন্য ফেভারিট কন্টাক্ট ফিচার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ বিটা ইনফো whatsapp এর ব্যাপারে এই নতুন আপডেট নিয়ে এসেছে। জানা যাচ্ছে কোম্পানি এই নতুন আপডেট এর ব্যাপারে কাজ করতে শুরু করেছে। অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ইতিমধ্যেই নাকি এই নতুন আপডেট চলে এসেছে। যারা বিটা ব্যবহার করেন তারা এই মুহূর্তে এই আপডেট পেতে চলেছেন। ইতিমধ্যেই এক্স প্লাটফর্মে এর ব্যাপারে একটা আপডেট দেওয়া হয়েছে এবং এই সম্পর্কিত একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। স্ক্রিনশটে দেখা যাচ্ছে আপনি নিজের কন্টাক্ট লিস্ট এর মধ্যে প্রিয় কন্টাক্ট সিলেক্ট করতে পারছেন। আসন্ন আপডেটগুলোতে এটা রোল আউট করা হতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল।

এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে ব্যবহারকারীরা নির্বাচিত পছন্দের কন্টাক্ট গুলিকে কল ট্যাবের একেবারে উপর দিকে দেখতে পাবেন। শুধুমাত্র একবার ট্যাপ করলেই তাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন ব্যবহারকারীরা। whatsapp কলিং এর জন্য আসা এই বৈশিষ্ট্যটি অবশ্যই ব্যবহারকারীদের ব্যক্তিগত সুবিধার জন্যই নিয়ে আসা হয়েছে। কোম্পানির শীঘ্রই এই বৈশিষ্ট্যটি তাদের সমস্ত বিটা ব্যবহারকারীদের জন্য নিয়ে আসতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026