কোজাগরী লক্ষ্মীপূর্ণিমার দিন নিজের ফ্ল্যাটে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাংসদ হওয়ার পর এই প্রথম নিজের ফ্ল্যাটে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন মিমি। এর আগে মিমি দুর্গাপূজার আয়োজন করেছিলেন। নিজের ফ্ল্যাটে সাবেক ধরনের একচালার দুর্গাপ্রতিমা এনে পুজো করেছেন মিমি। সেই পুজোর ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি। মিমির এই অকালবোধন নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মিমি নিজের হাতেই প্রসাদ তৈরী করে, ফল কেটে মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হন। লক্ষ্মীপ্রতিমাকে নিজেই সাজিয়েছিলেন মিমি। কোনো পুরোহিতের সাহায্য না নিয়ে নিজেই পুজো করেছেন মিমি। তবে এত ব্যস্ততা সত্ত্বেও নিজেও সুন্দর সেজেছিলেন মিমি। মেরুন রঙের দক্ষিণী শাড়ি ও সোনালী গয়নায় মিমিকে অপূর্ব সুন্দরী লাগছিল। মিমির বাড়ির লক্ষ্মীপুজোয় করোনা অতিমারীর কারণে ইন্ডাস্ট্রির কাউকে নেমন্তন্ন করা হয়নি। তবে মিমির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এই পুজোয়। মিমি নিজে তাঁর বাড়ির লক্ষ্মীপুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর অনুরাগীদের কোজাগরী লক্ষ্মীপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’। ফিল্মটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলি খুললেও এই ফিল্মটি তার ভিন্নধর্মী চিত্রনাট্যের কারণে যথেষ্ট ভালো ব্যবসা করেছে । এই ফিল্মে অনির্বাণ ভট্টাচার্যের পাশে মিমি চক্রবর্তীর অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…