বিনোদন

চোখ ধাঁধানো লুক, চাবুক ফিগারে ঝড় তুললেন মিমি চক্রবর্তী, ভাইরাল ছবি

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এই মুহূর্তে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন।  তাঁর সঙ্গে রয়েছেন তাঁর বান্ধবী অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan) এবং নুসরতের বর্তমান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)।  রাজস্থান থেকে তাঁরা শেয়ার করছেন একাধিক ছবি। সম্প্রতি মিমি নিজের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে মিমির পরনে রয়েছে রেড ট্রাউজার্স ও ব্রাউন ক্রপ টপ এবং চোখে সানগ্লাস। ছবিতে মিমির ব্যাকগ্রাউন্ডে রাজস্থানের একটি ঐতিহ্যশালী প‍্যালেস হোটেলের সি-গ্রীন জলভরা সুইমিং পুল ও কিছু স্থাপত্য দেখা যাচ্ছে যা ছবিটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।  নেটিজেনদের অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, মিমিকে এই ছবিতে সুন্দর লাগছে।  অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) মিমির ছবির নিচে কমেন্ট করে লিখেছেন, তিনি ভেবেছিলেন, ছবিটি হয়তো সেলিব্রিটি সিস্টার্স ‘হাদিদ সিস্টার্স’(Hadid sisters)-এর কেউ একজন।  এই  কমেন্ট দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে গৌরবের চোখের ক্ষমতা কমে আসছে। ওনার একবার চেক-আপ করানো উচিত।  মিমি নিজেও গৌরবের মন্তব্যকে ‘বাড়াবাড়ি’ বলেই উল্লেখ করেছেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban bhattacharya)অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য(Debalay Bhattacharya) পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এমনকি এই ফিল্মটি হিন্দিতে ‘ডাব’ করার কথাও চলছে। এছাড়া সম্প্রতি মিমি ও জিৎ (Jeet) অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। ট্রেলারটি লঞ্চ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ‘বাজি’ ছবির এর অধিকাংশ অংশের শুটিং হয়েছে লন্ডনে।

অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকলেও সাংসদ হিসেবেও যথেষ্ট কাজ করেন মিমি। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলেন। তবে তাঁর কেন্দ্র দক্ষিণ কলকাতার যাদবপুরের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, মিমি যাদবপুরের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না। কিন্তু মিমি জানিয়েছেন, এই মুহূর্তে যাদবপুরের কিছু এলাকার যা পরিস্থিতি তাতে সেই এলাকাগুলির উন্নয়নে কিছু সময় লাগবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026