রাজ্য

টিকার বদলে পাউডার গোলা জল, জাল টিকা নিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী

ভুল করোনা ভাইরাসের টিকা নিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও তিনি একা নন তার আগে অনেক জায়গাতেই এরকম ভুয়া ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন করা হয়েছে। কিন্তু একেবারে সাংসদ নিজেই পেলেন ভুয়ো টিকা! বুধবার খবরটা সামনে আসার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায়। মঙ্গলবার কসবার একটি ভ্যাক্সিনেশন ক্যাম্পে হাজির হয়ে টিকা গ্রহণ করেছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু টিকাকরণ এর পরেই তার খটকা লাগায়, তিনি পুরো ব্যাপার নিয়ে সচেতন হোন।

খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই ক্যাম্প সম্পূর্ণরূপে একটি জাল ক্যাম্প এবং এই চক্রের মূল পান্ডা হলেন দেবাঞ্জন দেব নামক একজন ব্যক্তি। কসবার টিকাকরণ কেন্দ্র ছাড়াও আরো অনেক জায়গায় এরকম ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অরগানাইজ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই টিকায় কোন ভায়াল ছিল না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাউডার এর সঙ্গে জল মিশিয়ে তরল পদার্থকে মিমি এবং অন্যান্যদের কোভিশিল্ড হিসেবে দেওয়া হচ্ছিল। ইতিমধ্যেই ওই ক্যাম্প থেকে বাজেয়াপ্ত করা টিকা ( পাউডার মেশানো জল) পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিন মিমি চক্রবর্তী নিজে ইনস্টাগ্রামে লাইভ করে সকলের উদ্দেশ্যে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন। তিনি বললেন কোন ক্ষতিকারক পদার্থ হয়তো মেশানো ছিল না কিন্তু টিকা ওখানে ছিল না। সকলের উদ্দেশ্যে তিনি জানালেন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন এবং এখনো পর্যন্ত তার কোনো রকম শারীরিক অসুস্থতা ধরা পড়েনি। ল্যাবে ওই তরল পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু রিপোর্ট আস্তে আস্তে এখনো চার পাঁচ দিন সময় লাগবে বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী।

অন্যদিকে ওই ক্যাম্পে প্রতারণার শিকার হওয়া সকলের উদ্দেশ্যে সাংসদ বললেন, “দেখুন আমরা সবাই প্রতারিত আর আমাদের হাতে এখন আর কিছু নেই। তবে আমার মনে হয় আমি যখন সুস্থ আছি আপনারাও সুস্থ থাকবেন। প্যানিক করার কিছু নেই, আমার আধিকারিকদের সাথে কথা হয়েছে। ইতিমধ্যেই স্যাম্পেল পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই যেনে যাবো যে ওখানে আদতে কি ছিল আর কি ছিল না। তবে আমরা মোটামুটি নিশ্চিত যে করোনা টিকা না থাকলেও খুব একটা খারাপ কোন পদার্থ মেশানো ছিল না। কিন্তু তবুও পুরোপুরি নিশ্চিত হবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”

John Fabian

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026