বিনোদন

ডেনিম শার্টের বোতাম খোলা, বোল্ড অবতারে উষ্ণতা ছড়ালেন মিমি, ভাইরাল ছবি

সম্প্রতি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে মিমির পরনে রয়েছে ডেনিম শার্ট। মিমির এই কুল অবতার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। মিমির পাশেই রাখা রয়েছে একটি গিটার। এই ছবিটি পোস্ট করে মিমি লিখেছেন, মিউজিক নির্ভর করে মুডের উপর।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এমনকি এই ফিল্মটি হিন্দিতে ‘ডাব’ করার কথাও চলছে। এছাড়া সম্প্রতি মিমি ও জিৎ অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। ট্রেলারটি লঞ্চ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ‘বাজি’ ছবির এর অধিকাংশ অংশের শুটিং হয়েছে লন্ডনে।

অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকলেও সাংসদ হিসেবেও যথেষ্ট কাজ করেন মিমি। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলেন। তবে তাঁর কেন্দ্র দক্ষিণ কলকাতার যাদবপুরের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, মিমি যাদবপুরের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না। কিন্তু মিমি জানিয়েছেন, এই মুহূর্তে যাদবপুরের কিছু এলাকার যা পরিস্থিতি তাতে সেই এলাকাগুলির উন্নয়নে কিছু সময় লাগবে।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026