বিনোদন

‘আমার একটা অংশ নিয়ে গেলে চিরতরে’, প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

ভোটের আবহে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শোকসংবাদ। মাত্র ৮ বছর বয়সে মারা গেল অভিনেত্রীর বড় ছেলে চিকু। সব যুদ্ধের অবসান ঘটলো আজ। সন্তানসম পোষ্য চিকু ক্যানসারে আক্রান্ত হয়েছিল। জীবন যুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি দিল চিকু। আর এই দুঃখের খবর নিজেই ভাগ করে নিলেন মিমি। একটি কোলাজ ছবি শেয়ার করলেন অভিনেত্রী। একটি চিকুর ছবি সাথে চিকুকে যেখানে সমাধি দেওয়া হয়েছে। অভিনেত্রী চিকুকে মায়ের মতো ভালোবাসতেন। ক্যপাশানে লিখলেন , “তুমি আমার একটা অংশ নিয়ে গেলে চিরতরে। সব কষ্ট থেকে দূরে তুমি শান্তিতে থেকো । মা তোমাকে ভালোবাসে।

গত ফেব্রুয়ারি মাসে চিকুর ক্যান্সার হওয়ার কথা জানতে পেরেই মিমি তাঁর ইনস্টাগ্রামে তাঁর সন্তানসম পোষ্যের ছবি শেয়ার করে লিখেছিলেন, দমবন্ধ হয়ে আসছে তাঁর। তিনি নিজেকে সামলাতে পারছি না ৷ তবুও লড়তে হবে আমাকে ৷ এই লড়াইয়ে সকলের সাহায্য চাই ৷ সন্তানসম পোষ্য চিকু বয়স মাত্র আট ৷ ক্যানসারে আক্রান্ত হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন সার্জারি নাকি সম্ভব নয় ৷ তাকে কেউ চেন্নাইয়ের পশু চিকিৎসকের যোগাযোগ দিতে পারবেন? এরপর তিনি খোঁজ পেয়ে চিকিৎসা করাতে পাড়ি দেন চেন্নাইতে।

মিমির প্রিয় বড় ছেলের চিকুর চিকিৎসা চলেছিল তামিলনাড়ু মেটারনিটি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে। চিকুকে চিকিৎসা করছেন সেই হাসপাতালের ডিরেক্টর ড: এস বালা সুব্রহ্মণ্যম এবং তাঁর টিমের অন্যান্য চিকিৎসকরা। চিকিৎসায় সারা দিয়েছিল চিকু। সুস্থ হয়ে ফিরে এসেছিল অভিনেত্রী কলকাতাতে। চিকুর সাথে ভিডিও শেয়ার করে সকল অনুগামীদের ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। আজ এই চিকুর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সাথে সাথে অনুগামীরা দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে সুস্থ থাকার বার্তা দিয়েছেন। চিকুর আত্মার শান্তি কামনা করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026