বিনোদন

ঘরের ভেতর হুবু বউকে নিয়ে তুমুল নাচলেন অভিনেতা ওম, ভাইরাল হল নাচের মিষ্টি মুহূর্ত

মাস পোহালেই বিয়ে। তার আগেই অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানী (om sahani) প্রি-ওয়েডিং ডান্স পারফরম্যান্স করলেন। তবে নিজেদের বাড়িতেই সাদামাটা ভাবে ডান্স পারফরম্যান্স করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি-ওম। ব্যাকগ্রাউন্ড সাদামাটা হলেও নাচ ছিল আগুন ধরানো।  জনপ্রিয় হিন্দি গান ‘শাড়ি কে ফল সা’ গানের সঙ্গে নাচলেন ওম ও মিমি। তাঁদের অনস্ক্রিন রসায়ন মুগ্ধ করেছে নেটিজেনদের। মিমির পরনে ছিল কালো রঙের টপ ও লাল সিল্কের স্কার্ট। ওম পরেছিলেন জিনস ও শার্ট।  ওম ও মিমির নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  কিছুদিন আগে  ছিল ওম ও মিমির আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান। মিমির পরনে ছিল সোনালি জড়িপাড়  ফুশিয়া পিঙ্ক রঙের  শাড়ি এবং ওমের পরনে ছিল নীল রঙের ডেনিম জ‍্যাকেট ও সাদা রঙের টি-শার্ট  এবং ডেনিম ট্রাউজার। ওম ও মিমি ইন্সটাগ্রামে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করেছেন। তাঁদের শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

2021 শুরু হওয়ার প্রথম দিনেই  ওম  এবং মিমি রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিয়েছিলেন নিজেদের  দীর্ঘদিনের সম্পর্ককে।  রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন।  এরপর হয় কেক কাটিং সেরেমনি।  কেকের সামনে দাঁড়িয়ে ওম ও মিমি দুজনে হাসিমুখে দুজনের দিকে তাকিয়ে ছবি তোলেন।

রেজিস্ট্রি ম্যারেজের দিন মিমির পরনে ছিল আগুনরঙা বেনারসি। তার সঙ্গে মানানসই করে মিমি পরেছিলেন সোনার গয়না। তবে তাঁর মেকআপ ছিল হালকা। ওমের পরনে ছিল গ্রে রঙের বেনারসি কাজ করা পাঞ্জাবি।  ওম ও মিমি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে ওঠা সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগছে। মিমি লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

এছাড়াও ওম ও মিমি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে একটি বড় জানলার সামনে দাঁড়িয়ে আধো অন্ধকারে একে অপরকে চুম্বন করতে। 2011 সালে ‘আলোর বাসা’ সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল ওম ও মিমির। এরপর তাঁদের আর কোনো যোগাযোগ ছিল না।  পুনরায়  2017 সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় তাঁদের। ধীরে ধীরে বন্ধুত্ব ও তারপর প্রেম। ওম ও মিমির  সামাজিক বিয়ের তারিখ হলো আগামী 3 রা ফেব্রুয়ারি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026