সম্প্রতি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে দেখা গেল একরত্তি বাচ্চার সাথে। মিমি নিজেই খুদের সাথে ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাটি কথা বলার চেষ্টা করছে এবং মিমিও তাকে সঙ্গ দিয়ে ক্যামেরার দিকে তাকাতে বলছেন। মিমির পোস্ট করা এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি পোস্ট করার ফলে নেটিজেনদের একাংশ মিমিকে ট্রোল করা শুরু করেছেন। অনেকেই বলেছেন বাচ্চাকে কথা না শিখিয়ে যাদবপুরের বেহাল অবস্থার দিকে তাকাতে।
প্রসঙ্গত, সাংসদ হওয়ার পর থেকে মিমি অনেক উন্নয়নমূলক কাজ করলেও তিনি জানিয়েছেন, তাঁর কেন্দ্র যাদবপুরের এতটাই খারাপ অবস্থা যে তা তাড়াতাড়ি শুধরোবে না। লকডাউনের সময় মিমি যথেষ্ট ত্রাণ তুলে দিয়েছেন সাধারণ মানুষের হাতে। এমনকি প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন মিমি এবং তা সমাধান করার চেষ্টাও করেন। তবে এই মুহূর্তে মিমি রয়েছেন তাঁর জলপাইগুড়ির বাড়িতে। এই বছর কালীপুজোর সময় নিজের হাতে বাড়ি সাজিয়েছিলেন মিমি।
সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’। এই ফিল্মটির পরিচালক ছিলেন দেবালয় ভট্টাচার্য। ফিল্মে একই সঙ্গে নকশাল আমল ও বর্তমান সমাজের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। করোনা আবহেও ‘ড্রাকুলা স্যার’ বক্স অফিসকে নিরাশ না করে মাঝারি ধরনের ব্যবসা করেছে। সম্প্রতি এই ফিল্মটি হিন্দিতে ডাবিং করার কথাও শোনা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…