বিনোদন

মিমির সাহায্য চা-কাকু মৃদুলকে, হাতে তুলে দিলেন বিজয়ার মিষ্টি

সম্প্রতি পাটুলিতে নিজের অফিসে ‘চা-কাকু’ মৃদুল দেবের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। এদিন মিমি নিজের অফিসে মৃদুলবাবুকে সসম্মানে নিয়ে আসেন। মৃদুলবাবুর হাতে বিজয়ার মিষ্টির প‍্যাকেট তুলে দেন মিমি। মৃদুলবাবুর অর্থনৈতিক অভাব এবং অন্যান্য সমস্যার কথা শোনেন তিনি। মিমি মৃদুলবাবুকে যথাসম্ভব সাহায্য করবেন বলে কথা দিয়েছেন।

এককাপ চাও যে মানুষকে বিখ্যাত করে দিতে পারে, তা মৃদুলবাবুর ঘটনাটি না ঘটলে বোঝাই যেত না। পেশায় দিনমজুর মৃদুলবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা জনতা কার্ফুর দিন চা খেতে বেরিয়েছিলেন। সমস্ত দোকানপাট বন্ধ থাকলেও তাঁদের পাড়ায় একটি চায়ের দোকান খোলা ছিল। মৃদুলবাবু জনতা কার্ফুর বিষয়টি সঠিকভাবে জানতেন না। একটি মেয়ের ভিডিওতে খোলা চায়ের দোকান ও তাঁর খরিদ্দাররা ধরা পড়েন যাঁদের মধ্যে মৃদুলবাবুও ছিলেন। মেয়েটি চায়ের দোকানে ভিড় করার জন্য খরিদ্দারদের ধমক দেয়। কিন্তু প্রত্যুত্তরে মৃদুলবাবু নম্রভাবে বলে ওঠেন “চা খাবো না আমরা? খাবো না চা?” মেয়েটি ধমক দিয়ে চা খেতে বারণ করে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ভাইরাল হয়। মৃদুলবাবু ‘চা-কাকু’ নামে পরিচিত হন। তাঁকে নিয়ে প্রচুর মিম বানানো হ্য়। বহু ইউটিউবাররা মেয়েটির তোলা ভিডিওয় মৃদুলবাবুর অংশটি নিয়ে মজাদার ‘রোস্ট’ করেন। মৃদুলবাবু নেটে নিজের ভাইরাল হওয়ার ব্যাপারে কিছুই জানতেন না।

কিছুদিন পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিও পোস্ট করে যেখানে মৃদুলবাবুকে চড়া রোদে মাটি কোপানোর কাজ করে দিন গুজরান করতে দেখা যায়। এইসময় আরো কিছু ভিডিও করা হয় যেখানে মৃদুলবাবু নিজের পরিচয় দেন ও জনতা কার্ফুর দিন চা খেতে বেরোনোর জন্য নেটিজেনদের কাছে ক্ষমা চান। মৃদুলবাবুর সবকটি ভিডিও ভাইরাল হয়। আমজনতা ‘চা-কাকু’র আড়ালে থাকা এক দীনদরিদ্র মানুষের কথা জানতে পারেন। লকডাউনের সময় মৃদুলবাবুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তাঁরা এখনও অবধি নিয়মিত মৃদুলবাবুকে চাল-ডাল সহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করছেন। এমনকি মিমি মৃদুলবাবুর নিয়মিত খোঁজখবর রাখছেন। এদিন পাটুলির অফিসে মিমি এলাকার বাসিন্দাদের সমস্যা শোনেন এবং সেই অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026