ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মিনিমাম ব্যালেন্স নীতিতে বড় বদল নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জানুন বিস্তারিত নিয়ম

এই মুহূর্তে ৪০ কোটি সাধারণ মানুষের অ্যাকাউন্ট রক্ষায় এই মুহূর্তে কাজ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই আবহে যদি স্টেট ব্যাংক তাদের নিয়মে কোনো পরিবর্তন করে, তাহলে কোটি কোটি মানুষ প্রভাবিত হয়ে থাকেন এই এক সিদ্ধান্তের কারণে। ২০২০ সালেই এই ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্স নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছিল। সাধারণ ভাবে প্রত্যেকটি ব্যাংকের একাউন্টে কিন্তু আপনাকে একটি ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় নতুবা আপনার জরিমানা হয়ে থাকে। তবে বছর দুয়েক আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নিয়মে কিছু পরিবর্তন এনেছিল। পাশাপাশি অন্য কিছু নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়।

এর আগে শহর বা শহরতলির যে কোন এসবিআই একাউন্টে ন্যূনতম ৩০০০ এবং ২০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হতো। গ্রামীন শাখা ক্ষেত্রে এই টাকার পরিমাণ ছিল ১০০০ টাকা। ২০২০ সালে এই নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়। তখন জানানো হয়, যদি গ্রাহক না চান তাহলে নিজের একাউন্টে টাকা নাও রাখতে পারেন। তাহলেও তার কাছ থেকে জরিমানা নেওয়া হবে না।

এবারে আরো কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে স্টেট ব্যাংকের নিয়মে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১০ কোটি টাকার কম পরিমাণ থাকলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৭ শতাংশ এবং অ্যাকাউন্টে ১০ কোটি টাকার বেশি থাকলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশ।

এই পরিস্থিতিতে যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাউন্ট ক্লোজ করতে চান তাহলে একটি নতুন প্রাবধান তৈরি করা হয়েছে। এই নতুন নিয়ম অনুসারে যদি আপনি ১৪ দিনের মধ্যে একাউন্ট ক্লোজ করেন তাহলে আপনাকে কোন চার্জ দিতে হবে না। আর যদি অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের পরে এবং ১ বছরের মধ্যে সেই অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে ৫০০ টাকা চার্জ দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট ১ বছরের পুরনো হলে তা ক্লোজ করতে গেলে কোনও চার্জ দেওয়ার প্রয়োজন নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026