ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : নিত্যদিন কমবেশি ছোটখাটো শারীরিক সমস্যা প্রত্যেকের লেগেই রয়েছে। এর জন্য অনেকে ওষুধ কিনে খেয়ে থাকে। কিন্তু সব সময় ওষুধ খাওয়া সম্ভব হয় না। এই সমস্যার প্রতিকার হিসাবে স্বাস্থ্য বিষয়ক দপ্তর একটি ঘরোয়া পানীয় তৈরির কথা জানিয়েছেন। যে পানীয়র সাহায্যে ছোটখাটো শারীরিক সমস্যা থেকে নিমেষেই সমাধান পাওয়া যাবে। সেটি হলো আদা, রসুন ও লেবুর মিশ্রণে তৈরি পানীয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই তিনটি উপাদান বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উপকারী। এর পাশাপাশি এটি লিভার পরিষ্কার রাখতেও সক্ষম। জেনে নিন কিভাবে বানাবেন এই পানীয়।
লেবু, রসুন ও আদার পানীয়টি তৈরি করতে প্রয়োজন- পাঁচটি লেবু, পাঁচটি রসুন কোঁয়া, একটি আদা ও দুই লিটার জল।
পানীয়টি তৈরি করার জন্য প্রথমে লেবু, রসুন ও আদার খোসা ছাড়িয়ে সেগুলো টুকরো করে কেটে নিন। এবার একটি পাত্রে জল নিয়ে এই তিনটি উপাদান একত্রে সেদ্ধ করুন। সেদ্ধ করা হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে পানীয়টি একটি অন্য পাত্রে ছেঁকে রাখুন। পানীয়টি ঠান্ডা হলে তারপর সেটি পান করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…