বিনোদন

মীরার চোখ ধাঁধানো লুকে ক্লিনবোল্ড নেটিজেনরা, দেখুন ছবি

অভিনেতা শাহিদ কাপুর (shahid Kapoor)- এর ঘরণী মীরা রাজপুত (Mira Rajput) ‘ট্রফি ওয়াইফ’ নন। সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। মীরার ফ্যাশন সেন্স চোখে পড়ার মতো। এবার কালো রঙের ব্রালেট টপে নজর কাড়লেন মীরা। কিছুদিন আগে শাহিদ ও মীরা ছুটি কাটাতে গিয়েছেন গোয়ায়।

গোয়ার সি-বিচে সান্ধ্য পার্টিতে মীরাকে দেখা গেল কালো রঙের হটকা ব্রালেট ও গোলাপি রঙের পালাজোয়। তার সঙ্গে মানানসই করে মীরা হাতে নিয়েছেন বাকেট হ্যান্ডব‍্যাগ। তবে শীতের আমেজে মীরা ভোলেননি শীতপোশাক। তাই পোশাকের সঙ্গে মানানসই কালো রঙের ফ্রন্ট ওপেন সোয়েটার পরেছিলেন তিনি। সব মিলিয়ে মীরা রাজপুতকে অনায়াসেই বলা যায় ‘দি ফ্যাশন দিভা’। মীরার ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

মীরা রাজপুত বরাবর বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লাইমলাইটে থাকতে পছন্দ করেন। এমনকি শোনা যাচ্ছে, মীরা ফিল্মে ডেবিউ করার কথাও ভাবছেন। মীরা দুই সন্তানের মা হওয়ার পাশাপাশি নিজের ফিগারকে শেপে রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করেন। এছাড়া নিজের পোশাক ও স্টাইল নিয়েও যথেষ্ট সচেতন তিনি।

কিছুদিন আগে একটি পার্টিতে আলিয়া ভাট (Alia bhatt)-কে দেখা গিয়েছিল কালো রঙের ব্রালেট টপ পরে। কিন্তু আলিয়াকে পাঁচ গোল দিয়ে মীরা বেছে নিলেন কালো রঙের হটকা ব্রালেট যা দেখতে আরও আকর্ষণীয়। অনায়াসেই বোঝা যাচ্ছে, বলিউড হয়তো খুব তাড়াতাড়ি সাক্ষী হতে চলেছে ‘মীরা-স্টর্ম’-এর।

ইতিমধ্যেই মীরা আবারও উষ্ণতা ছড়ালেন নেটদুনিয়ায়। সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ ও মীরা। সেখান থেকেই পিচ রঙের সুইমসুট, চোখে সানগ্লাস ও ঠোঁটে লাল লিপস্টিক পরে ছবি তুলে মীরা শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। মীরার এই ছবির লাইকের সংখ্যা ইতিমধ্যেই 100k ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যেই একটি লাইক রয়েছে তাঁর স্বামী শাহিদের তরফ থেকেও। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মীরা লিখেছেন, সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার আগের মুহূর্তের অনুভূতি। অপরদিকে শাহিদও পিছিয়ে নেই। সুইমিং পুলের নীল জলে শাহিদের সিক্স প‍্যাক রীতিমত সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026