যদি আপনি কোথাও কোন প্রকল্পে নিজের টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার জন্য সবথেকে ভালো জায়গা হল পোস্ট অফিস। পোস্ট অফিসে আপনি খুবই সহজে আপনার টাকা বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করা অত্যন্ত সুরক্ষিত এবং এখানে টাকা বিনিয়োগ করলে আপনি কোন সমস্যার মধ্যেও পড়বেন না। পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করা ভারতীয়দের কাছে বেশ ভালো কারণ এখানে এমন অনেক প্রকল্প রয়েছে যেগুলি ভারতীয়দের জন্য দারুন লাভজনক প্রমাণিত হয়েছে। বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তাদের জন্য পোস্ট অফিস সব থেকে ভালো কারণ এখানে কোন রকম ঝুঁকি থাকে না। পাশাপাশি বাজারের কোনরকম রিস্ক নিতে হয় না। সবমিলিয়ে পোস্ট অফিসের কিছু প্রকল্প আপনাদের জন্য হয়ে উঠতে পারে দারুন লাভজনক। তবে পোস্ট অফিসের সব থেকে ভালো বিনিয়োগ প্রকল্প হল মান্থলি ইনভেস্ট স্কিম। এই প্রকল্পে টাকা রাখলে আপনার টাকা খুব কোন সময়ের মধ্যেই হয়ে যাবে দ্বিগুণ। তাহলে চলুন এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোস্ট অফিসে সবাই একাধিক ধরনের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে স্মল সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ন্যাশনাল মান্থলি সেভিংস স্কিম সবথেকে ভালো। এখানে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে খুব কম সময়ের মধ্যে দারুন রিটার্ন পেতে পারেন। আপনাকে মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে হবে এখানে। সিঙ্গেল অ্যাকাউন্ট যদি আপনি করেন তাহলে আপনি সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করেন তাহলে আপনি ১৫ লক্ষ পর্যন্ত জমা করতে পারেন একটি একাউন্টে।
পোস্ট অফিসের এই অ্যাকাউন্ট আপনি এক বছর পরেও বন্ধ করতে পারেন। তবে, যদি আপনি এই অ্যাকাউন্ট এক বছর পরে বন্ধ করেন তাহলে আপনার জমার পরিমান এর উপরে ২ শতাংশ টাকা কাটা হবে। যেকোনো ভারতীয় এই একাউন্টে টাকা বিনিয়োগ করতে পারেন। এই মুহূর্তে, পোস্ট অফিস মান্থলি ইনভেস্ট স্কিমে আপনি বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন। একমাস পর থেকে আপনার সেভিংস ব্যাংক একাউন্টে প্রতি মাসে আসতে থাকবে সুদ। আপনাদের জানিয়ে রাখি, আপনি যত টাকা সুদ পাবেন সেটা কিন্তু আপনার লিঙ্ক করা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আপনার প্রধান একাউন্ট এর ব্যালেন্স এর উপরে কিন্তু টাকা জমা হবে না। আপনি মাসের যে তারিখে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন ঠিক সেই তারিখেই আপনি প্রতিমাসে টাকা পাবেন। এই যোজনার লক-ইন পিরিয়ড ৫ বছরের। আপনি ৫-৫ বছর করে বাড়াতে পারেন এই প্রকল্পের সময়সীমা।
Al Roker is celebrating a major career milestone — 30 years at NBC’s Today —…
Luke Bracey is bringing a new dynamic to Hulu’s The Artful Dodger in Season 2.…
Anthony Bourdain was never shy about sharing his food opinions, and one of his most…
Harper Beckham is showing love to her siblings during a difficult time for the family.…
The 2026 adaptation of Wuthering Heights, directed by Emerald Fennell and starring Margot Robbie and…
The 2026 NBA All-Star Game is set to deliver not only thrilling basketball action but…