নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় একঝলক তাকে দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি নিজের আগেকার ঝলকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।
ইদানিং সোশ্যাল মিডিয়ার পাতায় বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখে অভিনেত্রীকে চেনা দায়। দেখেই বোঝা গিয়েছে এই ঝলক অভিনেত্রীর অনেক কম বয়সের। তখন অভিনেত্রী আরো বেশি সুন্দর ছিলেন, তা নিঃসন্দেহে বলা চলে। সম্প্রতি তার এই ঝলক নজর কেড়েছে অধিকাংশ নেটনাগরিকদের। পাশাপাশি ঘুম উড়িয়েছে তার অগণিত পুরুষ ভক্তদেরও। আপাতত, সেই ঝলকের সূত্র ধরেই আবারো চর্চার আলোয় অভিষেক পত্নী।
ভাইরাল হওয়া ভিডিওটি ২৯ বছর আগেকার। ভিডিওতে অভিনেত্রীকে মারুন রঙের শাড়ি, কালো ফুলস্লিভ ট্রান্সপারেন্ট ব্লাউজে দেখা গিয়েছে। সাথে নিয়েছিলেন মানানসই মেকাপও। বেঁধেছিলেন খোঁপা। পরেছিলেন মানানসই মূল্যবান নেকলেসও। ঠোঁটে বজায় রেখেছিলেন হাসিও, যা এতবছর পরে এসেও মুগ্ধ করেছে তার অগণিত ভক্তকে। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্ভবত এদিন এই বেশে কোনো এক অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন তিনি, তা সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…