খেলা

World Cup Final 2023: ট্রফিকে সম্মান নয় বরং পা রেখে অপমান করলেন মিচেল মার্শ, এক হাতে নিলেন ভক্তরা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের মাটিতে শেষ হয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপের যাত্রা। ফাইনাল ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী লড়াই উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ৬ উইকেটে হেরে বিশ্বজয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে টিম ইন্ডিয়ার। তবে ভারতীয় দলের পরাজয়ের চেয়েও বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এখন বেশি সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পুরো ঘটনা জানার আগে চলুন জেনে নেওয়া যাক গত কালকের ম্যাচের সারসংক্ষেপ-

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিংস। তবে ভারতীয় দলের হতাশা জনক ব্যাটিং পারফরমেন্স শিরোপা জয় সহজ করে দেয় অস্ট্রেলিয়া জন্য। শুরুতেই অপ্রয়োজনীয় শর্ট খেলে মাঠ ত্যাগ করেন শুভমান গিল। রোহিত শর্মার ব্যাট থেকে ৪৭ রানের ইনিংস এলেও লজ্জা জনক পারফরমেন্স করেন শ্রেয়াস আইয়ার। কে এল রাহুল এবং বিরাট কোহলির অর্ধশতরানের ইনিংসের ওপর নির্ভর করে ভারত সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

যদিও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪১ রানের লক্ষ্যমাত্রাটি ছিল অত্যন্ত সহজ। তবে শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয় ভারত। তবে ভারতীয় বোলারদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দেন টেভিস হেড (১৩৭) এবং মার্নাস ল্যাবুসচেন (৫৮)। শেষ পর্যন্ত ৭ ওভার বাকি থাকতে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে জয়সূচক রানটি পেয়ে যায় অস্ট্রেলিয়া।

তবে শিরোপা জয়ের পরবর্তী ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এক হাতে নিয়েছে ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপ জয় করে ড্রেসিং রুমের ভেতরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কর্মকান্ড প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা এক ছবিতে দেখা যাচ্ছে, সামনে বিশ্বকাপ রেখে তার ওপর পা দিয়ে ফটোশুট করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ। যা দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কর্মকান্ডের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। অনেকেই মিচেল মার্শের এমন কর্মকান্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, “অযোগ্যরা কখনোই প্রাপ্তির মূল্যায়ন করতে জানে না।”

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026