বিনোদন

TRP List: রেকর্ড ব্রেক করল মিঠাই রাণী! অন্যদিকে খারাপ ফল খড়কুটো শ্রীময়ীর, রইল সম্পূর্ণ টিআরপি তালিকা

সপ্তাহের বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের ফল প্রকাশের দিন। এই দিন প্রতিটি কলাকুশলী অপেক্ষা করে থাকেন নিজেদের কাজের রিপোর্ট কার্ড দেখার জন্য। শুধু অভিনেতা অভিনেত্রী নয় এই টিআরপি দেখার অপেক্ষায় থাকেন বাঙালী দর্শকেরা। দুপুরে যথাযথ সময়ে রিপোর্ট কার্ড এল। এবারেও সেরা স্থান দখল করলো ‘মিঠাই’। মানে সৌমিতৃষা আর অদৃতের কেমিস্ট্রি এক নম্বরে।এই নিয়ে একটানা ৩৫ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে মিঠাই সিরিয়াল। বাংলা ধারাবাহিকের ইতিহাসে কৃষ্ণকলির রেকর্ডও ভেঙে দিয়েছে মিঠাই। আর এবার প্রকাশিত হল এসপ্তাহের টিআরপি তালিকা।

প্রতিবারের মত এবারেও একেবারে প্রথম স্থান দখল করেছে মিঠাই। এসপ্তাহে আগের থেকে নম্বর বাড়িয়ে ১০.৮ পয়েন্ট পেয়েছে মিঠাইরানি। অন্যদিকে যমুনা ঢাকিকে টেক্কা দিয়ে এই লিস্টে দ্বিতীয় স্থানে এগিয়েছে উমা। এসপ্তাহের টিআরপি তালিকায় ৮.৬ পয়েন্টে দ্বিতীয় হয়েছে উমা। এই সপ্তাহে টিআরপির তালিকা থেকে যমুনা ঢাকি রয়েছে ঠিক পিছনেই, তবে বেশি না মাত্র.২ এর ব্যবধান। ৮.৪ পয়েন্টে তৃতীয় স্থানে যমুনা আর সঙ্গীত। আর চতুর্থ এগিয়ে এসেছে দেবশ্রী আর পঞ্চম স্থানে রয়েছে অপরাজিতা অপু আর খুকুমণি হোম ডেলিভারি।  নতুন ধারাবাহিক হলেও দর্শকদের মন জয় করতে শুরু করেছে ইতিমধ্যে নতুন মেয়ে খুকুমণি।

বিগত কয়েকমাস যাবৎ সবাইকে টেক্কা দিয়ে একেবারে রাজ করে চলেছে মিঠাই ধারাবাহিক। এবারের টিআরপি লিস্টে শীর্ষ স্থানে তার কোনো পরিবর্তন চোখে পড়ল না। সবাইকে টেক্কা দিয়ে আবারো বাংলার সেরার সেরা হল মিঠাই। তবে আগের সপ্তাহের থেকে এসপ্তাহে কিছুটা নম্বর কমেছে। এই সপ্তাহে সিড আর মিঠাইয়ের ঝুলিতে প্তাপ্ত নম্বর হল ১০.২।

তবে নতুন ধারাবাহিক গুলির ফলাফল দুর্দান্ত হলেও পুরোনো ধারাবাহিক খড়কুটো, কৃষ্ণকলি, শ্রীময়ী এদের রিপোর্ট আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে। একসময় যেখানে প্রথম পাঁচে দেখা মিলত এই ধারাবাহিকগুলির আজ সেখানে কোনোমতে লড়াই করছে ধারাবাহিকগুলি। এই ষষ্ঠ স্থানে আছে রানী রাসমনি আর সপ্ত স্থানে আছে মন ফাগুন। আর কৃষ্ণকলির স্থান হয়েছে অষ্টমে আর খড়কুটো আর শ্রীময়ীর জনপ্রিয়তা থেকেছে তলানিতে, এবারে দশম স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক।

অন্যদিকে নন ফিকশন শোয়ে বাজিমাত করলো ডান্স বাংলা ডান্স। গ্র‍্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। আর তাতেই টিআরপি বেড়ে ৬.২। সামান্য পিছিয়ে দ্বিতীয় স্থানে সৌরভের দাদাগিরি। পেল ৬ নম্বর। আর এই সপ্তাহে আরও কমল সুপার সিঙ্গারের রেটিং, ৩.৬। ফের এক নজরে দেখে নিন এই সপ্তাহে ধারাবাহিকের সেরা দশের তালিকা-

১.মিঠাই- ১০.৮

২.উমা- ৮.৬

৩.যমুনা ঢাকি- ৮.৪

৪.সর্বজয়া- ৮.৩

৫.অপরাজিতা অপু, খুকুমণি হোম ডেলিভারি- ৭.৮

৬.রানি রাসমনি- ৭.৫

৭.মন ফাগুন- ৬.৯

৮.কৃষ্ণকলি- ৬.৭

৯..খেলাঘর, এই পথ যদি না শেষ হয়- ৬.৬

১০.কড়িখেলা, খড়কুটো, শ্রীময়ী, ধুলোকণা- ৬.৩

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026