বিনোদন

Mithai: এক বছর পূর্তিতে চুলোচুলি উচ্ছেবাবু আর তুফান মেলের! রইলো ছবি ও ভিডিও

পায়ে পায়ে এক বছর পূর্তি… মঙ্গলবার ৪ঠা জানুয়ারি সকলের প্রিয় ‘মিঠাই’ ধারাবাহিক সম্প্রচারের এক বছর পূর্ণ হল। তাই মঙ্গলবার মনোহরায় ছিল সেলিব্রেশনের আমেজ। শ্যুটিং তো চলল, সাথে তার মাঝে জমিয়ে আনন্দও করলেন সকল কলাকুশলী। এদিন শ্যুটিং এর শেষে ছিল কেক কাটিং পর্বও। মিঠাই, উচ্ছেবাবুদের জন্য খুব ‘ইস্পেশ্যাল ডে’ নিঃসন্দেহে বলা যেতে পারে। মনোহরা লেখা কেক কেটে এই বিশেষ দিন উদযাপন করলেন সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায়-সহ মিঠাই পরিবারের সকল কলাকুশলীতা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের এক নম্বর ধারাবাহিক। রাত আটটা বাজলেই এখন বাঙালির ড্রয়িং রুম জুড়ে রয়েছে একটাই নাম ‘মিঠাই’। বাঙালীর মা কাকিমার কাছে প্রিয় মেয়ে আর বৌমা হল মিঠাই। টিআরপি তালিকায় মিঠাই রানির আসন টলাবে এমন সাধ্যি কারোর নেই! একটানা ৪২ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় এক নম্বর থাকার রেকর্ড করে মিষ্টি মিঠাই রানি। আর সেই রেকর্ড যে এত তাড়াতাড়ি ভাঙবে না তা নিশ্চিত। 

নতুন বছরে ‘মিঠাই’-এর কাহিনিতেও বড় টুইস্ট আসতে চলেছে। মিঠাই আর সিড মনে মনে পরস্পরকে ভালোবাসলেও এখনও দুজন কেউ কাউকে ‘ইজহার-এ-মহব্বত’ করতে পারেনি। নতুন বছরে সেটাই হবে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। কিন্তু সেইসবের মাঝে নিজেদের সাফল্যটা চুটিয়ে উপভোগ করছেন সৌমিতৃষা-আদৃতরা। মঙ্গলবার মিঠাইয়ের সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছে ফ্যান পেজগুলোতে। সেই ছবিতে দেখা যাচ্ছে রীতিমতো চুলোচুলি করছেন সৌমিতৃষা আর আদৃত। সেই মারপিটের ছবি দেখে অবাক মিঠাইয়ের ফ্যানেরা। অনুগামীদের কথায়, ‘এক বছরের বাচ্চাদের মতো মারপিট করে এরা’। কেউ লিখেছেন, ‘অফস্ক্রিনেও মিঠাই রানি আর উচ্ছেবাবুর রসায়ন দেখবার মতো’। 

এদিন মোদক পরিবার একজোট হয়ে দুটি সুন্দর কেক কাটল। সেলিব্রেশনের সময় করোনাবিধি মানলো সকলেই। কেক কাটার মুহূর্তে সবার মুখ মাস্কে ঢাকা, তবুও জয়ের চাওড়া হাসি সেই মাস্কভেদ করেই সকলে উপলব্ধি করলেন। এদিন উচ্চেবাবু অফস্ক্রিব কেক খাইয়ে মিষ্টি মুখ করালো মিঠাই ওরফে সৌমিতৃষা। সেলিব্রেশনের ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, ‘সেলিব্রেশন.. ভালোবাসা…জার্নিটা এভাবেই চলতে থাকুক’। 

এক বছর পূর্তির দিনে ইউটিউবে নিজের একটি ভ্লগও আপলোড করেছেন অভিনেত্রী সৌমিতৃষা। এদিন টেস বুড়ি লিখলেন ‘আপনাদের সবার ভালোবাসা না থাকলে এমনটা হতো না, সবাই পাশে থাকো এই ভাবেই’। সৌমিতৃষা স্পষ্ট জানালেন, ‘আমরা করোনাবিধি মেনে শ্যুট করছি। কেবল কথা বলছি বলেই মাস্ক খুলেছি’। এদিন অভিনেতা আদৃতের বার্তা, ‘যত বছর মিঠাই চলবে এমনই আনন্দ-ফূর্তি করে দেখবেন।… আর আপনারা যেমনভাবে গত এক বছর ধরে মিঠাই দেখছেন তেমনভাবে দেখলে মিঠাই আরও অনেকদিন চলবে’। অনুগামীরা এদের সেলিব্রেশন দেখে ভালোবাসা জানিয়েছেন । 

 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026