বিনোদন

TRP List: এবারেও টিআরপির লড়াইতে মিঠাইয়ের জিত! চমক দিল কড়িখেলা

এখন যাই হয়ে যাক কোনো ভাবেই থামানো যাচ্ছে না মিঠাই ফিভারকে। বাঙালী দর্শকের মনে চড়ে গিয়েছে মিঠাই জ্বর। জি বাংলা ধারাবাহিক ‘মিঠাই’ এর উচ্ছেবাবু আর তুফান মেলের কাছে সবাই হেরে যাচ্ছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে আরো চমক। সেরা দশে যুক্ত হল নতুন নাম, আবার কিছু ধারাবাজিক অনেকটাই পিছিয়ে গিয়েছে।

প্রত্যেকবারের মতই নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের উচ্ছেবাবু আর তুফান মেল। তবে সেরা পাঁচে আছে আরো এক চমক। ১১.৭ পেয়ে প্রথম স্থানে মিঠাই। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার মিঠাইয়ের ধারে কাছে আসতে পারেনি আর কোন ধারাবাহিক। ৮.৮ পেয়ে দ্বিতীয় স্থানে হলেও আগের থেকে অনেকটাই পিছিয়ে গেছে জি বাংলার অপরাজিতা অপু। ৮ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার খড়কুটো।

সেরা পাঁচের তালিকায় বড় চমক হল চতুর্থ স্থান। হ্যাঁ ‘জীবন সাথী’ বরাবর সেরা দশে অষ্টম থেকে দশম স্থানে জায়গা করতো এই ধারাবাহিক। এবারে এক লাফে চতুর্থ স্থান দখল করল জি বাংলার এই ধারাবাহিক। ‘জীবন সাথী’র প্রাপ্ত নম্বর ৭.৩।  অবশ্য এই ধারাবাহিকের সাথে জি বাংলার আরো এক ধারাবাহিক জায়গা করে নিয়েছে। জি বাংলার কৃষ্ণকলি চতুর্থ স্থানে এগিয়ে এসেছে। আর পঞ্চম স্থানে বিরাজমান আছে ‘যমুনা ঢাকি’।

তবে সেরা পাঁচে শ্রীময়ী আর রোহিত সেন জায়গা কর‍তে পারেনি।ছয় নম্বরে রয়েছে শ্রীময়ী-রোহিতের বিয়ের টুইস্ট যতটা হাইপ ক্রিয়েট করেছে টিআরপি তালিকায় ততটাও ম্যাজিক দেখালো না, ৬.৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে পিছিয়ে গিয়েছে এই ধারাবাহিক। আর সপ্তম স্থানে এগিয়ে এল রানী রাসমনি উত্তর পর্বের রামকৃষ্ণ ও মা সারদার যুগলবন্দী। এই প্রথম
৬.৪ পেয়ে অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ধূলোকণা আর এই ধারাবাহিকের সাথে সঙ্গ দিয়েছে মহাপীঠ তারাপীঠ।

তবে আগের থেকে অনেকটা এগিয়ে সেরা দশে জায়গা করলো কড়িখেলা। ৬.২ পেয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছে পারমিতা। এই প্রথমবার সেরা দশের মধ্যে জায়গা করে নিল জি বাংলার এই ধারাবাহিক। ৫.৮ পেয়ে দশম স্থানে রয়েছে স্টার জলসার দেশের মাটি। অন্যদিকে স্টার জলসার তুরুপের তাস স্টার জলসার অপর দুই ধারাবাহিক, ‘মন ফাগুন’, ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র টিআরপি তালিকাতে সেরা দশে জায়গা করতে পারেনি।

অন্যদিকে স্টার জলসা এবং জি বাংলার ডান্স রিয়েলিটি শো অর্থাৎ ডান্স ডান্স জুনিয়র ডান্স বাংলা ডান্সের নম্বরে রয়েছে বিস্তর তফাত ৭.২ পেয়েছে জি বাংলার ডান্স বাংলা ডান্স এবং ৪.৬ পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়ার। অর্থাৎ প্রত্যেক বারের মত অনেকটাই এগিয়ে রয়েছে জি বাংলার ডান্স বাংলা ডান্স।

একনজরে সেরা দশের টিআরপি তালিকা দেখে নিন।

১.মিঠাই- ১১.৭

২.অপরাজিতা অপু- ৮.৮

৩.খড়কুটো- ৮.০

৪.জীবন সাথী, কৃষ্ণকলি- ৭.৩

৫. যমুনা ঢাকি- ৭.২

৬.শ্রীময়ী- ৬.৯

৭.রানী রাসমণি উত্তর পর্ব- ৬.৭

৮.ধুলোকণা, মহাপীঠ তাপারীঠ -৬.৪

৯.কড়িখেলা- ৬.২

১০.দেশের মাটি- ৫.৮

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026