বিনোদন

Mithai: সিদ্ধার্থের সাথে বিয়ের পরপরই নতুন কনের সাজে মিঠাই রানি! কার জন্য কনের সাজ

অবশেষে বিয়ে মেনে নিয়েছেন মিঠাইয়ের উচ্ছেবাবু। বহু বাধা পেরিয়ে অবশেষে বিয়ে করলেন ছোটপর্দায় সবচেয়ে জনপ্রিয় জুটি মিঠাই এবং সিদ্ধার্থ। মোদক পরিবারে সিড সসম্মানে ফিরে এনেছে মিঠাই রানীকে,এবারে আর কারোর কথাতে নয় নিজের ইচ্ছেতে মিঠাই এর সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন সিদ্ধার্থ। এরপর কালরাত্রি এবং বৌভাত। নতুন করে এসব নিয়ম মেনেই আবার বিয়ে হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় জুটির। তবে এই বিয়ের রেশ কাটতে না কাটতেই আবারো বিয়ের সাজে দেখা গেল মিঠাই রানীকে। সিদ্ধার্থ হ্যাঁ বললেও যেন মন থেকে খুশি হতে পারেনি বিয়েতে।

কারণ সিদ্ধার্থ তাকে ভালবাসে কিনা, বা পরিবারের চাপে আবারো জোর করে তাঁকে আবার বিয়ে করলো কিনা- এই নানান প্রশ্ন রয়ে গেছে মিঠাইয়ের মনে। তবে এসবের মধ্যেই পরিবারের খুশির কথা ভেবে আবার হাসিমুখে বিয়ের সাজে ধরা দিলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। আর মিঠাই আর সিডের এই পুর্নবিবাহতে খুশি গোটা মোদক পরিবার আর দর্শকও।

কিন্তু বিয়ে হতে না হতেই আবার নতুন করে বিয়ের সাজে মিঠাই। হচ্ছেটা লি? সম্প্রতি মিঠাই কপালে সিঁদুর, গান ভর্তি সোনার গয়না, চুল খোঁপা করে বাঁধা আর সেখানে ঝুলছে জুঁইয়ের মালা। সাথে নববধূ মিঠাইয়ের বাঁকা চাউনি দেখলে মন বলবে আপনার- ‘চোখে আমার ঝরে কথা’। মিঠাই রানির এই সাজ দেখে রীতিমতো ভিরমি খাচ্ছে তাঁর অনুগামীরা। তবে প্রশ্ন একটাই। সবে তো সিদ্ধার্থর সঙ্গে বিয়ের পর্ব মিটল মিঠাইয়ের, আবার কেন নতুন বউ হিসাবে এতো সাজগোছ? তাহলে কি এই সাজ রিসেপশানের।

না এই বিয়ের সাজ মিঠাই ধারাবাহিকের জন্য নয় এমনকি বাস্তবেও তিনি বিয়ে করেননি। শ্যুটিং এর ব্যস্ততার মাঝেই একটি ফটোশুট করেছিলেন সৌমিতৃষা। ব্রাইডাল ফটোশুটের কারণেই আবার নতুন করে বউ সাজলেন সৌমিতৃষা। বর্তমানে ধারাবাহিকর কাজের জন্য অত্যন্ত ব্যস্ত থাকেন সৌমিতৃষা। এই ব্যস্ততার মাঝেও মেক-আপ আর্টিস্ট প্রিয়াঙ্কার জন্য একটি ফটোশ্যুট সারলেন সৌমিতৃষা। সেই শ্যুটেই এমন লুকে পাওয়া গেল লাস্যময়ী অভিনেত্রীকে। এই ছবিতে অভিনেত্রীর মুখে ছিল এক মিষ্টি হাসি আর তাতেই মন হারিয়েছেন বহু জন। নিমেষে ভাইরাল হয় মিঠাইয়ের এই ব্রাইডাল ফটোসেশান।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026