বাংলা সিরিয়াল

Mithai: পর্দার মিঠাই মডার্ণ লুকে, দেখেই ফিদা উচ্ছেবাবু

গত একবছর ধরে টেলিভিশনের পর্দায় ‘মিঠাই’ ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। এই একবছর ধরে মিঠাই এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন হিট ধারাবাহিক ‘গাঁটছড়া’র দৌড়াতে সেই এক নম্বর স্থান হারিয়েছে ‘মিঠাই’। তবে এই মুহূর্তে সেই স্থান ফিরে পেতে মরিয়া ধারাবাহিকের পরিচালক।

ধারাবাহিক অনুরাগীরা সকলেই জানেন এই মুহূর্তে মিঠাইয়ের আউটডোর শুটিং চলছে। দাদাই ও ঠাম্মির হানিমুনের নাম করে সিদ্ধার্থ ও মিঠাইকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের একে অপরের কাছে আনার জন্য। তবে এতকিছুর পরেও নিজের ভালোবাসার কথা মানতে রাজি নয় সিদ্ধার্থ নিজেও। তবে সেদিন মনে মনে মিঠাইকে নিজের মন দিয়ে বসে আছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি পাহাড়ে ঘুরছে তারা। এমনকি সেখানে ঠাম্মির পাশাপাশি মডার্ণ লুকে দেখা গিয়েছে মিঠাইকেও। দাদাইয়ের পাশাপাশি ঠাম্মি ও মিঠাইকে দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেছে সিদ্ধার্থের। তার মিঠাইরানীর এমন লুক দেখে রীতিমতো চমকে গিয়েছে সে নিজেও। সে বারবার দেখছিল তার দিকে। এমনকি একসাথে ঘোড়াও চেপেছিল তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পর্দার মিঠাই ও ঠাম্মি মিরিকের রাস্তায় একেবারে তাল মিলিয়ে ক্যাটওয়ার্কে মেতেছেন। সম্প্রতি সৌমিতৃষা নিজেই ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন এই ভিডিওটি, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল।

তবে ধারাবাহিকের গল্প অনুযায়ী, মিঠাই হারিয়ে গিয়েছে পাহাড়ে। তাকে পাগলের মত চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মিঠাইয়ের দাদুর নাতি। রীতিমতো কাঁদছে সে। এমনকি গোপালের কাছেও বলেছে এই প্রথমবারের জন্য মিঠাইকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে সে। সে কোন মূল্যেই মিঠাইকে হারাতে চায়না। এরপরে কি হতে চলেছে! তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026