খেলা

শাড়ি পরে ব্যাট ধরলেন মিতালি রাজ, ভারতীয় দলকে বিশেষ বার্তা

মিতালি রাজ যিনি ভারতীয় দলকে ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিয়ে এসেছিলেন কিন্তু সেবার অল্পের জন্য কাপ হাতছাড়া হয়েছিল ভারতের, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে ব্যাটিং করছেন তিনি। প্রচলিত ভারতীয় পোশাকে তাকে স্ট্রোক খেলতেও দেখা গেছে এবং ভিডিওটি তখন থেকেই ভাইরাল হয়ে গিয়েছে। নারী দিবসের প্রাক্কালে প্রকাশ করা এই ভিডিওটিতে ভারতীয় দল যারা রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে তাদের জন্য মিতালির একটি বার্তা রয়েছে।

রবিবার এমসিজিতে ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেবেন বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর। মিতালি রাজ মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং একমাত্র মহিলা যিনি ২০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলে চলেছেন। ওয়ানডেতে মনোনিবেশ করতে ২০১৯ সালে তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি ওডিআইতে দলকে নেতৃত্বও দেন তিনি।

আরও পড়ুন : হার্দিক পান্ডিয়ার এক পায়ে দাঁড়িয়ে ছয় মারার ভিডিও ভাইরাল

নারী দিবসের প্রাক্কালে ইনস্ট্রাগ্রামে শেয়ার করা অনুপ্রেরণামূলক ভিডিওটিতে তিনি ক্যাপশন হিসেবে দিয়েছেন, “প্রতিটি শাড়ি আপনার চেয়ে বেশি কথা বলে আমি জানি। এটি কখনোই আপনাকে শুধু ফিট হতে বলে না, এটি আপনাকে আলাদা করে তোলে। এই মহিলাদের দিনে নতুন কিছু করে দেখাও এবং বিশ্বকে দেখাও যে, আমরা এটাও করতে পারি। এখন সময় এসেছে নিজের শর্তে জীবন শুরু করার। এসো ভারতীয় দল! গোটা বিশ্বকে দেখিয়ে দাও যে আমরাও পারি। এবার ট্রফি নিয়েই ঘরে ফিরো!”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026