বিনোদন

নীরব সৃজিত, অন্য পুরুষের হাত ধরে ফিল্মে ডেবিউ মিথিলার

সৃজিত মুখার্জি (srijit Mukherjee)-র সঙ্গে রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiath Rashid mithila)-র বিয়ে হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার মিথিলাকেও হয়তো নিজের ফিল্মের নায়িকা হিসাবে কাস্ট করবেন সৃজিত। কিন্তু সৃজিত তার ধার-কাছ দিয়েও যাননি। উপরন্তু প্রায়ই সৃজিত ও মিথিলা তাঁদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে মিথিলা মডেল, অভিনেত্রী ও গায়িকা। ইউটিউব সার্চ করলেই প্রায়ই তাঁর একটি বাংলাদেশী হেয়ার অয়েল ব্র‍্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। তাই মিথিলা মুখে যতই কিছু না বলুন পরিচালক স্বামীর কাছে স্ত্রী হিসাবে তাঁর কিছু প্রত্যাশা থাকতেই পারে। কিছুদিন আগেই জি ফাইভে মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্র‍্যাক্ট’ মুক্তি পেয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে মহম্মদ নাজিমুদ্দিন (Mohammad Nazimuddin)-এর উপন্যাস অবলম্বনে।

তবে মিথিলা যথেষ্ট প্রতিভাশালী অভিনেত্রী। প্রতিভা কখনও কারোর অপেক্ষার দাস নয়। ফলে বাংলাদেশী পরিচালক অনন্য মামুন (Ananya Mamun) পরিচালিত ফিল্ম ‘অমানুষ’-এর মাধ্যমে ফিল্ম জগতে অভিনেত্রী হিসাবে ডেবিউ করতে চলেছেন মিথিলা। 20 শে মার্চ চুক্তিপত্রে সই করেছেন মিথিলা ও মামুন। ফিল্মে মিথিলার বিপরীতে অভিনয় করছেন নীরব হোসেন (Nirab hossain) 24 শে মার্চ থেকে ঢাকায় ফিল্মের শুটিং শুরু হয়েছে। এপ্রিল মাসে বান্দারবন সহ একাধিক লোকেশনে শুটিংয়ের কথা রয়েছে। মামুন বলেছেন, ‘অমানুষ’-এর প্রি-প্রোডাকশন গত চার মাস ধরে চলেছে। ফিল্মের নায়ক নীরব উচ্ছ্বসিত হয়ে বললেন, মিথিলা যখন তাঁর বিপরীতে অভিনয় করছেন তখন ফিল্মের ভবিষ্যৎ নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। এদিন সোশ্যাল মিডিয়ায় মিথিলার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে নীরব লিখেছেন, মানুষের কষ্ট থাকে, অমানুষের মন থাকে না।

‘অমানুষ’-এর কাহিনী একটি থ্রিলার। ফিল্মের সংলাপ লিখেছেন জুয়েল কবীর (Jewel kabir) ও পাপ্পু রাজ (pappu Raj)। ‘অমানুষ’-এর টাইটেল সঙ গেয়েছেন তবীব মাহমুদ (Tabib Mahmud)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026