পলিটিক্স

ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে এফআইআর, হাইকোর্টের দ্বারস্থ ‘মহাগুরু’ মিঠুন

ভোটের প্রচার এর সময় উস্কানিমূলক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মানিকতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মিঠুন নাকি তার বিভিন্ন রক্ত গরম করা ডায়লগ এর মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করছিলেন। যার জেরে ভোট পরবর্তী হিংসা হচ্ছে। এবারে এই এফআইআর খারিজ করে নেওয়ার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ মিঠুন চক্রবর্তী।

হাইকোর্টে দাখিল করা আর্জিতে মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আপনাদের সকলের মনে থাকবে, মিঠুন চক্রবর্তী যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন তখন তিনি তার নিজের বক্তৃতায় তার সিনেমাগুলোর কালজয়ী ডায়লগ উচ্চারণ করেছিলেন।

তার বক্তব্যে তিনি বলেছিলেন, “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।” এছাড়াও ভোটের প্রচারের সময় তার মুখে শোনা গিয়েছিল ফাটাকেষ্ট ছবির জনপ্রিয় ডায়লগ, “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।” এছাড়াও তিনি বলেছিলেন ভারতীয় জনতা পার্টি দু’শোর বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসবে বাংলায়।

কিন্তু ভোটের লড়াইয়ে পুরোপুরি ধরাশায়ী হয়েছে বিজেপি। তারপর থেকেই বিজেপি কর্মীদের উপরে অত্যাচারের ঘটনা সামনে আসতে শুরু করেছে। শুধুমাত্র বিজেপি কর্মীরা নন, তৃণমূল কর্মীরা ওই জায়গায় জায়গায় আহত হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসা চলছে বলে খবর। কিন্তু এই হিংসার কারণ কি? মানিকতলা থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মিঠুন চক্রবর্তীর এই সমস্ত রক্ত গরম করা ডায়লগের জন্যই রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিমাণ বেড়ে গেছে। শুধু মিঠুন চক্রবর্তী না, একইভাবে, মামলা দায়ের করা হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধেও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026