রাজ্য

নির্বাচনে প্রার্থী হবেন না মিঠুন চক্রবর্তী, শালতোড়া রোড শো থেকে জানালেন নিজেই

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচার করছে। গেরুয়া শিবির এবারের একুশে নির্বাচনে তাদের শক্তি প্রদর্শন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে গেরুয়া প্রচারের ঝড় তুলছে। এরইমধ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার মহাগুরু মিঠুন চক্রবর্তী বাঁকুড়ায় গেরুয়া ঝড় তুলতে পৌঁছে গিয়েছে। গত ৭ মার্চ ব্রিগেড সমাবেশ নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে মিঠুন চক্রবর্তী যোগদান করলেও তাকে প্রার্থী করা হয়নি। বিজেপিতে যোগদান করার পর প্রথমবারের মতো সক্রিয়ভাবে বিজেপি প্রচারে নামলেন তিনি।

আজ অর্থাৎ বৃহস্পতিবার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে বাঁকুড়া শালতোড়া হেলিপ্যাডে অবতরণ করেন। তাকে দেখার জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এমনকি মানুষের ভিড়ের চাপে মিঠুন চক্রবর্তীকে ১৫ মিনিট হেলিকপ্টারে বসে থাকতে হয়। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে হেলিকপ্টার থেকে নামতে সুযোগ করে দিতে পারে। বর্তমানে স্টার প্রচারক মহাগুরু স্থানীয় বিজেপি প্রার্থী চন্দনা বাউরির হয়ে শালতোড়া বিধানসভা কেন্দ্রে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে প্রচার করছেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন করছেন। রোড শোতে বিপুল জনসমাগমে প্লাবিত হয়েছে গোটা এলাকা। জনপ্লাবন প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেছেন, “বাংলার মানুষের সাথে শুধুমাত্র আমার হিরো ফ্যানের সম্পর্ক না। বাংলার মানুষ আমাকে ভালোবাসে। তাই আমি আজ বাংলায় এসেছি। গরিব মানুষের পাওনা আমি ঠিক ফিরিয়ে দেব। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা।”

মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করার পর থেকেই বঙ্গ রাজনীতিতে একটি প্রশ্ন ছিল যে তিনি কি আদেও প্রার্থী হবেন? কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রে ভোটার হওয়ার পর সেই জল্পনা আরও গুরুতর হয়েছিল। কিন্তু এখন অব্দি কোন প্রার্থী তালিকায় তার নাম দেখা যায়নি। তাই স্বভাবতই এখনো বিতর্ক রয়ে গেছিল। তবে আজ বাঁকুড়া শালতোড়ার রোড শোতে গিয়ে এই বিতর্কের অবসান ঘটালেন তিনি। তিনি বলেছেন, “না আমি নির্বাচনে দাঁড়াবো না। এখানে চন্দনা বাউরির হয়ে প্রচার করতে এসেছি।”

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026