বিনোদন

‘সারা জীবন তোমার কথা মনে পড়বে’, প্রিয় বাপিদাকে স্মরণ ডিস্কো ড্যান্সার মিঠুনের

‘জিমি জিমি আজা আজা’ এর মতো গানের মাধ্যমে আজকেও সকল ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার মধ্যরাতে এই দুনিয়া ছেড়ে চলে যান তিনি। কিন্তু তবুও তার গানগুলি এখনো পর্যন্ত জীবিত। বলিউড থেকে টলিউড প্রত্যেকটি ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা বাপি লাহিড়ীর মৃত্যুতে একেবারে শোকস্তব্ধ।

কিন্তু বাপি লাহিড়ী যাকে ছাড়া একেবারে বেমানান, সেই ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীর মনের অবস্থা কেমন? বাপিদার স্মৃতিতে কেউ ভেঙে পড়েছেন কান্নায়, তো কেউ ডুবেছেন স্মৃতিতে। কিন্তু, এই তালিকায় মিঠুন নেই, এও কি সম্ভব!

শেষ শ্রদ্ধা জানিয়ে মিঠুন তার প্রিয় বাপিদার উদ্দেশ্যে বলছেন, “আমি নিশ্চিত, তোমার আত্মা এতক্ষণে স্বর্গে পৌঁছে গিয়েছে। তোমার কথা মনে পড়বে। আমি সারা জীবন তোমাকে ভুলতে পারব না।” মিঠুন চক্রবর্তীর এই কয়েকটি লাইনই যেন প্রমাণ করে দিল ডিস্কো কিং-কে ছাড়া ডিস্কো ড্যান্সার মুহ্যমান। চার দশকের সেই জুটিতে ভাঙন ধরিয়েছে মৃত্যু, যে ভাঙ্গন আর কোনদিন ঠিক হওয়ার নয়।

একটি নিম্নবিত্ত পরিবার থেকে সাহস করে বলিউডে পা রেখেছিলেন মিঠুন। সেখান থেকে আজকের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার পেছনে অন্যতম বড় অবদান ছিল বাপি লাহিড়ীর। তার ওই সমস্ত গান যদি না থাকতো, তাহলে হয়তো আজকে ডিস্কো ড্যান্সার হতেই পারতেন না মিঠুন চক্রবর্তী। দুজনের জুটিতে একের পর এক সাড়া জাগানো গান। মিঠুনের নাচ আর বাপির সুর, দুয়ের মেল বন্ধনে দীর্ঘ চল্লিশ বছর ধরে মোহিত হয়ে ছিল আসমুদ্র হিমাচল। এতদিনের সেই জুটি আজকে আর নেই। এ কথাটা মেনে নিতেও কিছুটা সময় তো লাগবেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026