উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভোট প্রচার করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পরলেন বিজেপির তারকা প্রচারক তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে রোড শো করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। বিজেপি জানাচ্ছে, এর জন্য তিনি তার রোড শো শেষ করতে পারেনি আজকে। তৎক্ষণাৎ তাকে বিশেষ করে করে কলকাতায় নিয়ে আসা হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো আপাতত তিনি রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, বয়স একটু বেশি হয়ে যাবার কারণে এবং অত্যধিক গরম এর কারণে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল মিঠুনের। এই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সুদর্শনপুর এলাকা থেকে বিজেপি প্রার্থী কে নিয়ে রোড শো করার জন্য নির্বাচিত গাড়িতে উঠে পড়েন মিঠুন চক্রবর্তী। কিন্তু যেই শিলিগুড়ি মোড়ে সেই গাড়ি পৌঁছায়, তখনই হঠাৎ করে গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন চক্রবর্তী। তখন তার শরীর খারাপ অনুভব হয় এবং তড়িঘড়ি তাকে কপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয়।
মিঠুন চক্রবর্তী সম্পূর্ণ রোড শো শেষ না করতে পারলেও, কলকাতা নিয়ে যাওয়ার পরে আবারও রোড শো শুরু করা হয়। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন, “মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।” তবে মিঠুনের এই অসুস্থতার কারণে বেশ উদ্বিগ্ন রয়েছে মিঠুনের ভক্তরা। তার পাশাপাশি বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সময় সময় করে মিঠুন চক্রবর্তীর আপডেট নিচ্ছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…