রুশ অভিনেত্রীর সঙ্গে হোটেলের রুমে ছিলেন মিঠুন চক্রবর্তী, তাঁর স্ত্রী যোগিতা বালি রুমে দেখে ফেলেছেন, তারপর যা হয়েছে…

মিঠুন চক্রবর্তী বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা। সেই শুরুর সময় থেকে প্রায় ৪৭ বছর ধরে বলিউডের পাশাপাশি টলিউডেও নিজের জনপ্রিয়তা কায়েম রেখেছেন এই অভিনেতা। বহু হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তার এক ঝলক পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন তার অগণিত ভক্তমহল। একটা সময়ে রাশিয়ায় তার অগণিত ভক্ত ছিল। অবশ্য এই কথা আর আলাদাভাবে বলার দরকার নেই। কারণ একথা কারোরই অজানা নয়। আর অভিনেতাও একাধিকবার একাধিক সাক্ষাৎকারে সেকথা নিজেই স্বীকার করে নিয়েছেন।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ সালে ‘শিকার’ ছবির শুটিংয়ের সময় এক রুশিয়ান অভিনেত্রীর সাথে আলাপ হয়েছিল মিঠুন চক্রবর্তীর। সেইসময় থেকেই অভিনেতার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন তিনি। বলাই বাহুল্য, ঐ সময়ে নিজের কেরিয়ারের সাফলতার শিখরে ছিলেন অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই সবমিলিয়ে সেইসময় অভিনেতার প্রতি আকর্ষিত হয়েছিলেন ঐ রুশিয়ান অভিনেত্রী। কারণে অকারণে অভিনেতার সাথে দেখা করতে চাইতেন তিনি। তবে বিবাহিত মিঠুন চক্রবর্তী বারবার তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি মানতে চাননি। পরে একদিন তাকে সবটা বুঝিয়ে বলার জন্য খাবার আমন্ত্রণ জানিয়ে এক পাঁচতারা হোটেলে ডেকেছিলেন মিঠুন। উল্লেখ্য, এদিন নিজের বেশ কয়েকজন বন্ধুকেও সাথে নিয়ে গিয়েছিলেন অভিনেতা।

পরে যখন অভিনেতা সেই হোটেলে গিয়ে পৌঁছান তখন ঘটেছিল আরো এক বিপত্তি। ঐ হোটেলের ঘরে রুশিয়ান অভিনেত্রীর সাথে দেখা করতে গিয়েই চমকে ওঠেন অভিনেতা। এদিন সেই হোটেলেই কোনভাবে উপস্থিত হয়েছিলেন তার স্ত্রী যোগিতা বালি, যা দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন তিনি। ঐদিন ঐ রুশিয়ান অভিনেত্রীর সাথে অভিনেতাকে দেখে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিলেন যোগিতা বালি। তাদের একসাথে দেখা মাত্রই তৎক্ষণাৎ সেই স্থান ছেড়ে বেরিয়ে যান তিনি। অনেক বুঝিয়েও তাকে সবটা বোঝানো যাচ্ছিল না। অভিনেতার পাশাপাশি তার বন্ধুরাও বোঝাতে অক্ষম হয়েছিলেন। শেষপর্যন্ত যোগিতা বালির কাছে অভিনেতা প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি আর কখনো এমন কারোর সাথেই দেখা করবেন না। সম্প্রতি পুনরায় এই ঘটনা চর্চিত মিডিয়ার পাতায়। আর সেই সূত্র ধরেই একাংশের মাঝে চর্চার আলোয় মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026