টলিউড থেকে বলিউড, দেশজুড়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আট থেকে আশি সবাই চেনেন। অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা এবং সেইসাথে মনমুগ্ধকর ডায়লগ ডেলিভারি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। এবার এই মিঠুন চক্রবর্তীর ছেলে পা দিচ্ছেন লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে। সম্প্রতি পাটনায় ‘ব্যাড বয়’ ছবির প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমাশি চক্রবর্তী। আর সেখানে সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়াতে।
বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে নমাশি চক্রবর্তী ভোজপুরীর সুন্দরী অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে একটি ছবি করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। নমাশি চক্রবর্তীও অক্ষরা সিংয়ের একজন বড় ভক্ত এবং তার সাথে হিন্দি এবং ভোজপুরীতে চলচ্চিত্র করতে আগ্রহী। আসলে পাটনায় সাক্ষাৎকারের সময় নমাশিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোনদিন ভোজপুরি সিনেমাতে কাজ করতে চান নাকি? এর উত্তরেই মিঠুন চক্রবর্তীর ছেলে জানিয়েছেন যে তিনি অক্ষরা সিংয়ের বড় ভক্ত। সুযোগ পেলে তিনি অক্ষরার সাথে সিনেমায় কাজ করতে চান।
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের বড় পরিচালক রাজকুমার সন্তোষীর চলচ্চিত্র থেকে ‘ব্যাড বয় ফিল্ম’ দিয়ে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করছেন নমাশি চক্রবর্তী। আর সেই ছবি প্রচার নিয়েই চলছে হইচই। এরপর মিঠুন চক্রবর্তীর ছেলে আদৌ ভবিষ্যতে কখনো ভোজপুরি সিনেমা করবে নাকি সেটা দেখা সময়ের অপেক্ষা মাত্র। তবে এটা নিশ্চিত যে নতুন প্রজন্মের তারকাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ভোজপুরি কুইন অক্ষরা সিংয়ের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…