মাত্র ৪ মাসের মধ্যেই প্রথম স্ত্রীয়ের সাথে বিচ্ছেদ হয়েছিল মিঠুনের, এখন কোথায় হেলেনা লুক?

টলিউড থেকে বলিউড, দেশজুড়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আট থেকে আশি সবাই চেনেন। অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা এবং সেইসাথে মনমুগ্ধকর ডায়লগ ডেলিভারি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে তাঁর বয়স বেড়েছে অনেক। তবে অভিনয় জগত ছাড়তে পারেননি তিনি। কিছুদিন আগে কাশ্মীর ফাইলস সিনেমায় ব্যাপক অভিনয় করে নতুন করে লাইমলাইট এসেছেন তিনি। তাঁর জনপ্রিয়তায় একফোঁটা আঁচ পড়েনি এখনও। বলিউডের ডিস্কো ডান্সার এখনও সবার কাছে মিঠুনদা বলেই খ্যাত।

এই মিঠুন চক্রবর্তী বর্তমানে একাধিক রিয়েলিটি শোতে কাজ করছেন। সিনেমায় খুব একটা দেখা না গেলেও, বলিউড ফ্যানরা এখনও ডিস্কো ড্যান্সারকে ফলো করে। তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সবই নেট নাগরিকদের নখদর্পণে থাকে। মিঠুন চক্রবর্তী তার জীবনে দুটি বিয়ে করেছিলেন এবং প্রথম বিয়েটি তিনি হেলেনার সাথে করেছিলেন। কিন্তু হেলেনার সাথে তাঁর সম্পর্ক টেকে মাত্র ৪ মাস। মাত্র ৪ মাসের মধ্যে এক ঝটকায় তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পরে যোগিতা বালির সাথে বিয়ে করেন তিনি।

যোগিতা বালির প্রেমে পাগল হওয়ার আগে বিদেশি মডেল হেলেনা লুকের প্রেমে পড়েছিলেন মিঠুন। হেলেনা ‘আও প্যায়ার করিন’, ‘দো গুলাব’ এবং ‘সাথ সাথ’-এর মতো ছবিতে কাজ করেছেন। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে মিঠুন ও হেলেনার পরিচয় হয়। এরপর ১৯৭৯ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের ৪ মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর হেলেনা লুকও জীবনে এগিয়ে গেছেন। তিনি ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকেন। বলিউড দুনিয়া ছেড়ে তিনি বর্তমানে হেলেনার লুক এবং স্টাইল এখন অনেক বদলে গেছে। তিনি এখন নিউইয়র্কে থাকেন এবং ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026