নিউজ

Skin Care Tips: নারকেল তেলের সাথে এই জিনিস মিশিয়ে মুখে লাগান, দু’সপ্তাহে পাল্টে যাবে ত্বক

প্রত্যেকটি মানুষের সৌন্দর্য্য বজায় রাখার জন্য তাঁদের ত্বক প্রধান ভূমিকা পালন করে। সকলেই চায় যে তাঁদের ত্বক উজ্জ্বল ও রিঙ্কেলস ফ্রি হোক। আসলে ত্বকের মধ্যে রিঙ্কেলস বা বলিরেখা চলে আসে অনেক বয়স হয়ে যাওয়ার পর। তবে এখন খাদ্যাভ্যাস, দূষণ, সূর্যের আলো এবং আজকের সময়ে রাসায়নিক পণ্যের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেকের কম বয়সেই দেখা মেলে বলিরেখার। এগুলি বেড়ে গেলে কম বয়সেই সেই মানুষটিকে বৃদ্ধ দেখতে লাগে।

মুখের এই বলিরেখা কমানোর জন্য অনেকেই অনেক টাকা খরচ করে নামীদামী ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তবে এইসব পণ্য যে কতটা উপকারী, সেই নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। উল্টে এইসব পণ্য ব্যবহার করে হিতে বিপরীত হতে পারে। তাহলে এখন ভাবছেন আপনার কি করা উচিত? আপনাদের জানিয়ে রাখি আপনার ত্বকের বলিরেখা দূর করার জন্য রয়েছে কিছু ঘরোয়া নুসকা। আপনার ঘরে রাখা নারকেল তেল ব্যবহার করেই আপনি নজরকাড়া ত্বক পেতে পারেন। কি করে ব্যবহার করবেন এই নারকেল তেল? বিস্তারিত জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

নারকেল তেলকে প্রতিটি ত্বকের ধরনে ব্যবহারের জন্য সর্বোত্তম বিবেচনা করা হয়। হলুদের কথা বলতে গেলে, এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল, যা অনেক ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করতে পারে। এর মধ্যে এক চিমটি হলুদের গুঁড়া মেশান। নারকেল তেল মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করুন। আবার মধুর সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। বলিরেখার সমস্যা দূর করতেও নারকেল তেল ও মধুর ব্যবহার উপকারী বলে মনে করা হয়। নারকেল তেলে কিছু মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এর পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এইসমস্ত ঘরোয়া টোটকা ব্যাবহার করে আপনি রিঙ্কেলস ফ্রি ত্বক পেতে পারেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026