Categories: দেশনিউজ

আক্রান্তের রিপোর্ট নেগেটিভ, ফের করোনামুক্ত এই রাজ্য

এবার মিজোরামে আর নতুন কোনো সংক্রমণের হদিস নেই। সরকারের তরফ থেকে মিজোরামকে করোনা মুক্ত রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে রোগীর করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর তাঁকে গত শনিবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। উত্তর-পূ্র্ব ভারতের সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, অরুণাচল প্রদেশের পর এবার মিজোরাম করোনা মুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জানা গিয়েছে, গত ১৬ই মার্চ ৪৫ বছরের এক ব্যক্তি আমস্টারডাম থেকে ফেরেন। এরপরই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাই গত ২৪শে মার্চ তিনি জোরাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনার পরীক্ষা করাতে তাঁর লালারস সংগ্রহ করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। গত ৪৫ দিন ধরে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর ফের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রেপিড টেস্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। গত শনিবার তাঁকে ছুটি দেওয়া হয়।

তাঁর স্ত্রী ও মেয়েকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। যদিও তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। এর ৪ দিন পর তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ওই করোনা আক্রান্ত ব্যক্তি যদিও আরও ১৪ দিন নিজের বাড়িতে সেল্ফ আইসোলেশনে থাকবেন। রাজ্যের প্রশংসায় মিজোরামের মুখ্যমন্ত্রী পু জোরামথাঙ্গা বলেন, এই রাজ্যে মানুষেরা নিয়ম শৃঙ্খলা মেনে চলেন তাই এখানে নিয়মশৃঙ্খলা লঙ্ঘন হয় না। রাজ্যের সকল মানুষ, চার্চ, স্বেচ্ছাসেবী সংস্থা একসাথে কাজ করেছে। সামাজিক দূরত্বকে সবসময় মেনে চলেছে রাজ্যের মানুষ। তাই আশা করা যায় ভবিষ্যতে রাজ্যে করোনার সংক্রমণ হবে না।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026