ফলতার তৃনমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূলের কোষাধক্ষ তমোনাশ ঘোষ আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মে মাস থেকেই তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২২ মে তাঁর করোনা পজিটিভ ধরা পরে।
প্রথম থেকেই তাঁর তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তাই হাসপাতালে ভর্তির পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সূত্রের খবর, তাঁর সুগারের মাত্রা অনেক বেশি ছিল। ওষুধ দিয়ে তা কমানো হলেও সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। আর দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার ফলে তাঁর গলায় সংক্রমণ ঘটে। সেই চিকিৎসাও চলে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। তাঁর দুই মেয়েও করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তমোনাশবাবু তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলে ছিলেন। টানা ৩৫ বছর তিনি যুক্ত ছিলেন। খুব মিশুকে ছিলেন তিনি। তাই অন্য দলের মানুষের সাথেও তাঁর ভালো সম্পর্ক ছিল। তমোনাশবাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর স্ত্রী ও দুই মেয়ে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লেখেন,” খুব খুব দুঃখের খবর। তমোনাশ ঘোষ ফলতার তিনবারের বিধায়ক ও ১৯৯৮ সল্ থেকে দলের কোষাধক্ষ। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। দীর্ঘ ৩৫ বছর আমাদের সাথে ছিলেন। সাধারণ মানুষের প্রতি তিনি নিষ্ঠাবান ছিলেন। “
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…