প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আউটগোইং কলের রিং ডিউরেশন জিও আগেইকমিয়ে দিয়েছিল । এবার সেই পথই অনুসরণ করল এয়ারটেল , ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যে এয়ারটেলের তরফ থেকে রিং ডিউরেশন কমিয়ে ২৫ সেকেন্ড করার কথা জানিয়ে দেওয়া হয়েছে ট্রাই এর তরফ থেকে।
এয়ারটেল চিঠি দিয়ে ট্রাই কে জানিয়েছে, বার বার বিষয়টা জানিয়েও কাজ হয়নি কল ডিউরেশন ২৫ সেকেন্ডই রেখেছে জিও। তাই আর্থিক ক্ষতি কমাতে একই পথে হাটতে হলো এয়ারটেলকে। আগে আপনার ফোনে কল এলে ৪৫ সেকেন্ড ধরে রিং হতো। জিও সেই রিং টোন এর ডিউরেশন ২৫ সেকেন্ড করে দেয়। এরপর অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা বৈঠক করে স্থির করে যে, রিং এর সময়সীমা ৩০ সেকেন্ড করা হবে কিন্তু জিও সেই গাইডলাইন না মেনে ২৫ সেকেন্ড রিং ডিউরেশন চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ট্রাইকে অভিযোগ জানালেও ট্রাই কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ফলতঃ বাধ্য হয়ে এয়ারটেল ক্ষতির পরিমাণ কমাতে রিং এর সময়সীমা কমিয়ে দিল। তবে ট্রাই এর তরফ থেকে অপারেটর দের জানানো হয়ছে অন্ততপক্ষে একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করুক তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…