নিউজ

আজ থেকে দেশের চার রাজ্যে করোনা ভ্যাকসিনের মক ড্রিল শুরু

নয়াদিল্লি: দেশের ৪ রাজ্যে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনের মক ড্রিল। এই ৪ রাজ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলির অবস্থা কেমন, করোনাবিধি মানা হচ্ছে কিনা, কোল্ড স্টোরেজ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা খুঁটিয়ে পরীক্ষা করা হবে। কেন্দ্রীয় সরকারের ভাষায় এক প্রকার ড্রাই রান চলবে এই ৪টি রাজ্যে।  সেই জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

পঞ্জাব, অসম, অন্ধ্রপ্রদেশ ও গুজরাতে  ৪৮ ঘণ্টা ধরে চলবে এই ড্রাই রান। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন জানুয়ারি মাস থেকে  করোনা টিকা চলে আসার সম্ভাবনা রয়েছে। করোনার টিকা চলে এলে ভারতের মতো গোটা দেশে টিকাকরণ পদ্ধতি মোটেও সোজা নয়। তাই আগেভাগে একটা পরীক্ষামূলক পদ্ধতি চালাচ্ছে কেন্দ্র সরকার। এই মক ড্রিলে ভ্যাকসিন ছাড়া যাবতীয় কিছুই পরীক্ষা করা হবে। করোনা দূরত্ব বিধি, স্বাস্থ্যকেন্দ্রের হাল, কোল্ড স্টোরেজ, ভ্যাকসিন সরবরাহ বিভিন্ন জিনিস খুটিয়ে পরীক্ষা করা হবে।

দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যে ২.৫ মিলিয়ন ভ্যাকসনি রাখার ক্ষমতা তৈরি হচ্ছে। এই জন্য বিমানবন্দরে সুবিশাল কুলিং চেম্বার তৈরি করা হচ্ছে।  এই কুলিং এর জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। এখানে ২০ ডিগ্রির তাপমাত্রা ভ্যাকসিন রাখতে হবে। একসঙ্গে ২৭ লাখ ভ্যাকসিন সংরক্ষণের ক্ষমতা রয়েছে। একদিনে ৫৫ লাখ টিকা সরবরাহ করা সম্ভব। প্রয়োজন সংরক্ষণের পরিমাণ বাড়ানো হতে পারে।

কোথায় হবে এই মক ড্রিল? বিভিন্ন জেলা হাসপাতাল, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টারে চলবে এই মক ড্রিল। এই ড্রাই রানের মাধ্যমে কেন্দ্র বুঝতে চাইছে টিকাকরণ কর্মসূচি একবার শুরু হলে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হবে হবে। তাই জন্য এই ৪টি রাজ্যকে বাছাই করা হয়েছে। প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দেশে ক্রমশ কমছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৮ হাজারে  নেমে এসেছে দৈনিক সংক্রমণ সংখ্যা। ইতিমধ্যে বিভিন্ন সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেও ইঙ্গিত জানুয়ারি মাসেই আসতে পারে কোভিডের ভ্যাকসিন। তাই আগাম সতর্কতা হিসাবে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। এখন তাই মক ড্রিলেই কেন্দ্র আগাম পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026