মিলিন্দ সোমান একজন হ্যান্ডসাম সুপারমডেল ও অভিনেতা। তিনি সম্প্রতি তাঁর ৫৫ তম জন্মদিন পালন করেন গোয়াতে, তাও একেবারে ভিন্ন স্টাইলে। নগ্নতাকে নিয়ে ছুটে চলেছিলেন সমুদ্র সৈকতে। মিলিন্দ সোমানের সমুদ্র সৈকতে নগ্ন দৌড় সাড়া ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়া, বলিউড, এবং দর্শকদের মধ্যে। কিন্তু, জন্মদিনের পরের দিনিই অভিনেতা মিলিন্দ সোমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ গোয়া জেলা পুলিশ। অশ্লীলতাকে ‘উৎসাহ’ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একটি সংবাদ সংস্থার সুত্র অনুযায়ী জানা গেছে যে এই ৫৫ বর্ষীয় অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা (অশ্লীল কর্মকাণ্ড) এবং ৬৭ ধারায় (অশ্লীল ছবি প্রকাশ) মামলা রুজু করা হয়েছে।
গোয়া সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন মিলিন্দের বিরুদ্ধে মামলা রুজু করেন। তবে মিলিন্দ তাঁর শরীর নিয়ে গর্বিত এবং সাহসী। নগ্নতা মানেই যে অশ্লীলতা এমনটা নয়, ঠিক এমনটাই বোঝাতে চেয়েছেন মিলিন্দ তাঁর অনুরাগীদের কাছে। এদিকে মিলিন্দের পাশাপাশি মডেল পুনম পাণ্ডে এবং তাঁর স্বামী স্যাম বম্বে-কে গোয়া পুলিশ গ্রেফতার করে অশ্লীল ভিডিও বানানোর জন্য। জনসমক্ষে তাঁরা দুজন অশ্লীল ভিডিও শ্যুট করছিলেন। পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি ওঠে এবং গ্রেফতার হন পুনম। যদিও পরবর্তীতে ছাড়া পেয়ে যান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…